কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১০:৩১ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

আমেরিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ইসরায়েল

দুই দেশের পতাকার গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকার গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

আমেরিকার সঙ্গে ইসরায়েল বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি। তিনি বলেন, ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতিকভাবে বিশ্বাসঘাতকতা।

শুক্রবার (২০ জুন) জর্ডানের সংবাদমাধ্যম রয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানে ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রে কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি এ হামলার নিন্দা জানিয়ে বলেন, তেহরান এবং ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি ‘অত্যন্ত সম্ভাবনাময় চুক্তির’ পথে ছিল।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে আরাঘচি বলেন, আমরা যখন একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে ছিলাম, তখনই আমাদের উপর হামলা করা হয়েছে।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তব্যকালে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই হামলা এমন এক সময়ে চালানো হয়েছে, যখন আমরা আমেরিকার সঙ্গে ১৫ জুন একটি সম্ভাবনাময় শান্তিপূর্ণ চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছিলাম। এটি কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ব্যবস্থার ওপর এক নজিরবিহীন আঘাত।

এর আগে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কিনা- সে বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এমন সিদ্ধান্তে ‘গভীর হতাশা’য় পড়ছেন নেতানিয়াহু।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের কলামিস্ট ও লেখক গিডিয়ন লেভি আল জাজিরাকে বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু ও তার জোট ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িত হওয়ার সিদ্ধান্তের জন্য ট্রাম্পের কয়েক সপ্তাহ অপেক্ষার পরামর্শে ‘গভীর হতাশা’য় পড়েছেন।

তিনি বলেন, এই বাস্তবতায় দুই সপ্তাহ অনন্তকাল এবং যদি তিনি সত্যিই দুই সপ্তাহ বোঝাতে চান এবং এটি কোনো প্রতারণা না হয়, তাহলে মার্কিনদের এই যুদ্ধে জড়িত হওয়ার সম্ভাবনা ক্রমেই কমছে। কিন্তু নেতানিয়াহু চান, ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হন।

লেভি আরও বলেন, দীর্ঘমেয়াদে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে এবং তার আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্রব্যবস্থা ক্ষতিগ্রস্ত করতে সফল হলেও, ইসরায়েলিরা নিজেদের আর নিরাপদ বোধ করবে না।

কোনো কিছুই সমাধান হবে না কারণ ইরান তার ক্ষমতা ফিরে পেতে পারে উল্লেখ করে গিডিয়ন লেভি বলেন, ইসরায়েলের অনেক নিরাপত্তা সমস্যা রয়েছে, যা এখনই শেষ হবে না, যেমন গাজা ইস্যু।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X