কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৯:৩২ এএম
আপডেট : ২২ জুন ২০২৫, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

আমেরিকানদের কথা বাদ দিয়ে ‘ট্রাম্প শুনছেন নেতানিয়াহুর কথা’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ পদক্ষেপের প্রকাশ্যে সমালোচনা করছেন ডেমোক্র্যাট দলের একাধিক কংগ্রেস সদস্য।

কংগ্রেসের অনুমতি ছাড়াই হামলা চালানোকে ‘সংবিধান লঙ্ঘন’ বলে উল্লেখ করেছেন ফিলিস্তিন বংশোদ্ভূত কংগ্রেসওমেন রাশিদা তালিব।

আলজাজিরাকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ আর কোনো চিরস্থায়ী যুদ্ধ চায় না। মধ্যপ্রাচ্যে দশকের পর দশক ধরে চলা যুদ্ধ আমাদের কী অবস্থায় নিয়ে গেছে, আমরা তা দেখেছি। এই যুদ্ধগুলো মিথ্যা তথ্যের ওপর দাঁড়ানো। যেমন, ইরানের ধ্বংসাত্মক অস্ত্র থাকার মিথ্যা দাবি। আমরা এবার সেই ফাঁদে পড়ছি না।’

তিনি ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে ‘অসাংবিধানিক ও অগণতান্ত্রিক’ আখ্যা দেন। তিনি বলেন, ‘ট্রাম্প আমেরিকান জনগণের কথা শোনার বদলে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুর কথা শুনছেন। যিনি ইরাক নিয়ে মিথ্যা বলেছিলেন, এখন আবার ইরান নিয়ে মিথ্যা বলছেন।’

তালিব জোর দিয়ে বলেন, ‘কংগ্রেসকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে, নিজেদের যুদ্ধক্ষমতা প্রয়োগ করতে হবে এবং এই অসাংবিধানিক যুদ্ধ বন্ধ করতে হবে।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী মনোভাব জোরালো হচ্ছে। আইনপ্রণেতাদের একটি বড় অংশ বিশ্বাস করেন, প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে যুদ্ধের পথে যাওয়া উচিত নয় এবং এ ধরনের পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন আবশ্যক।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ইরান ইস্যুতে হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব আরও ঘনীভূত হতে পারে, যা আগামী নির্বাচনী রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে।

তথ্যসূত্র : আলজাজিরা

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X