কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১০:৫৭ এএম
আপডেট : ২২ জুন ২০২৫, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

খেপে আগুন মিত্ররা, ইরানের হুকুমের আগেই চালাতে পারে হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে মার্কিন হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ওপর খেপেছে ইরানের মিত্ররা। তারা এখন যে কোনো সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য গবেষণা ফোরামের পরিচালক অধ্যাপক শাহরাম আকবরজাদে।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরান স্পষ্ট করে জানিয়েছে, তাদের জবাব দেওয়ার অধিকার আছে। তবে শুধু তেহরানের সিদ্ধান্তের ওপর নির্ভর না করে, এ অঞ্চলের অনেক ইরানি মিত্র ও ছায়া গোষ্ঠী নিজেরাই প্রতিক্রিয়া জানাতে পারে।’

তার মতে,

ইরানের সশস্ত্র মিত্র গোষ্ঠীগুলো যেমন ইরাক, লেবানন, সিরিয়া ও ইয়েমেনের বিভিন্ন সশস্ত্র দল—প্রয়োজনে তেহরানের নির্দেশের অপেক্ষা না করেই যুক্তরাষ্ট্রের স্বার্থে হামলা চালাতে পারে।

অধ্যাপক শাহরাম বলেন, ‘এ অঞ্চলে এমন বহু গোষ্ঠী রয়েছে যারা তেহরানের আদেশ ছাড়াও নিজ উদ্যোগে যুক্তরাষ্ট্রের স্বার্থে হামলা চালাতে পারে।’

তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অনেক সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনা রয়েছে, যেগুলো হামলার ঝুঁকিতে রয়েছে। তাই পরিস্থিতি খুব দ্রুত আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।’

বিশেষজ্ঞদের মতে, পরোক্ষ যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কায় শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয়, গোটা অঞ্চলই আরেকটি বিস্তৃত সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন যুদ্ধ এড়ানোর উপায় খুঁজছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X