বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০২:০০ এএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

ইরানকে থামতে বলল জার্মান-ফ্রান্স ও যুক্তরাজ্য

ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানের পতাকা। ছবি : সংগৃহীত
ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানের পতাকা। ছবি : সংগৃহীত

সংঘাত না বাড়াতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। রোববার এক যৌথ বিবৃতি জারি করে তারা ইরানকে সতর্ক করে। খবর আনাদোলু এজেন্সির।

যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার পর এ অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে—এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে ওই তিন দেশ। দেশগুলো বলেছে, এ অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে এমন কোনো নতুন পদক্ষেপ না নিতে আমরা ইরানকে আহ্বান জানাচ্ছি।

যৌথ বিবৃতিটি ফোরদো স্থাপনাসহ ইরানের পারমাণবিক সাইটগুলোতে যুক্তরাষ্ট্রের বাঙ্কার-বাস্টার বোমা এবং ক্রুজ মিসাইল ব্যবহার করে হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এলো।

তিন দেশ পুনর্ব্যক্ত করেছে, তারা উত্তেজনা কমাতে যৌথ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে এবং সংঘাত যাতে তীব্র না হয় তা নিশ্চিত করবে।

তারা আরও উল্লেখ করেছে, আমরা ইরানকে তার পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্কিত সব উদ্বেগ সমাধানের দিকে নিয়ে যাওয়া আলোচনায় অংশ নিতে আহ্বান জানাচ্ছি। আমরা সব পক্ষের সঙ্গে সমন্বয় করে এই লক্ষ্যে অবদান রাখতে প্রস্তুত।

জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য আবার জানায়, তারা তাদের লক্ষ্যে স্থির। ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন না করে, তা তারা নিশ্চিত হতে চায়। সে সঙ্গে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করার প্রতিশ্রুতি এবং ইসরায়েলের নিরাপত্তার প্রতি তিন দেশ সমর্থন অব্যাহত রাখবে।

বিবৃতিতে দেশগুলো বলেছে, আমরা সর্বদা স্পষ্টভাবে বলে এসেছি যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং আর অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারবে না।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সকালে বলেছেন, তার বাহিনী ইরানের তিনটি পারমাণবিক সাইট ফোরদো, নাতানজ ও ইসফাহানে বোমা হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র ফোরদো স্থাপনায় বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে ছয়টি বাঙ্কার-বাস্টার বোমা ফেলেছে এবং নাতানজ ও ইসফাহান স্থাপনায় সাবমেরিন থেকে নিক্ষেপিত কয়েক ডজন ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে।

এই হামলাগুলো ১৩ জুন থেকে মার্কিন-সমর্থিত ইসরায়েলি সামরিক হামলার সর্বশেষ উত্তেজনা হিসেবে এলো। অন্যদিকে ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে তেহরান। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের মিসাইল হামলায় এ পর্যন্ত কমপক্ষে ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X