কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১১:০৬ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

বি-২ বোমারু বিমানকে যুদ্ধবিরতির ক্রেডিট দিলেন ট্রাম্প

বোমারু বিমান। ছবি : সংগৃহীত
বোমারু বিমান। ছবি : সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এতে নিহত হয়েছেন অন্তত তিনজন। মঙ্গলবার (২৪ জুন) সকালে এ পরিস্থিতির মধ্যে আবারও যুদ্ধবিরতির প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ সকাল থেকে কার্যকরের ঘোষণা করা ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি চুক্তির প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমাদের বি-২ বোমারু বিমানের পাইলটদের এবং সেই অভিযানের সঙ্গে যুক্ত সকলের প্রতিভা-সাহস ছাড়া আমরা আজকের ‘চুক্তি’ করতে পারতাম না।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বোমা হামলার কথা উল্লেখ করে তিনি আরও লিখেন, একটি নির্দিষ্ট এবং অত্যন্ত বিদ্রূপাত্মক উপায়ে সন্ধ্যার শেষের দিকে সেই নিখুঁত ‘আঘাত’ সব পক্ষকে একত্রে বৈঠকে বসায় এবং চুক্তিটি সম্পন্ন হয়।

যখন ইরান ইসরায়েলের দিকে বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তখন ট্রাম্প এই বিবৃতিটি পোস্ট করেছেন। তবে তার পোস্টে নতুন ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে কোনো মন্তব্য নেই।

আজ সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে ইসরায়েলের পক্ষে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। অপরদিকে ইরান জানিয়েছে, তারা এখনো যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই।

তেহরানের একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই বক্তব্য প্রতারণামূলক এবং ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত তৈরির অংশ।

তিনি বলেন, ইরান প্রতিশোধমূলক হামলা আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে। আমরা কারোর কথায় কান দিচ্ছি না। তবে ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও শান্ত হবে বলে ইঙ্গিত মিলেছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X