কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৬:১৪ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের পর প্রথম বক্তব্যেই ট্রাম্পকে হুঁশিয়ারি খামেনির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির পর প্রথম ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর্কে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খামেনি বলেন, ট্রাম্প সত্য প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। আমাদের জাতি শক্তিশালী।

তিনি বলেন, ইরান যুদ্ধে বিজয়ী হয়েছে। তারা আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড়’ দিয়েছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি।

খামেনি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে। কারণ তারা মনে করেছিল ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এজন্য তারা এ যুদ্ধে জড়িয়ে পড়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জায়নবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। ইসরায়েলকে উদ্দেশ্য করেই তিনি এমন বার্তা দিয়েছেন।

এর আগে সংবাদমাধ্যম জানায়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানে তার নিয়মিত বাসভবনে অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করছেন। তবে যুদ্ধবিরতির পর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি। বিবিসি জানিয়েছে, দীর্ঘ এ যুদ্ধে দেশটির পরিবেশ অনেকটাই বদলে গেছে। ফলে প্রকাশ্যে এসেই দেশের পরিস্থিতি দেখে বড় ধাক্কা খাবেন খামেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি যখন প্রকাশ্যে আসবেন, তিনি একটি সম্পূর্ণ ভিন্ন দেশ দেখতে পাবেন। তিনি যুদ্ধবিধ্বস্ত, ক্ষতবিক্ষত এবং গভীরভাবে ক্ষুব্ধ এক ইরান দেখবেন।

৮৬ বছর বয়সী খামেনি যুদ্ধের সময় প্রাণনাশের ভয়ে গোপন বাঙ্কারে আশ্রয় নেন। সেখানে সকল ধরনের ইলেক্ট্রনিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছেন তিনি। এমনকি শীর্ষ সরকারি কর্মকর্তারাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমিরের মধ্যস্থতায় ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খামেনিকে হত্যার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি।

যখন তিনি প্রকাশ্যে আসনে তখন মৃত্যু ও ধ্বংসের একটি দৃশ্য দেখতে পাবেন। তিনি সম্ভবত রাষ্ট্রীয় টিভিতে দাবি করবেন, এই সংঘাতে বিজয়ী হয়েছেন। তবে, তিনি নতুন বাস্তবতার মুখোমুখি হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

১০

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

১১

বিশ্বকাপে ব্রাজিলের ‘গোপন অস্ত্র’ হতে পারেন থিয়াগো

১২

আর্জেন্টিনা-ব্রাজিল মিলেমিশে একাকার

১৩

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

১৪

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৫

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

১৬

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৭

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

১৮

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

১৯

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

২০
X