কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

খামেনির সঙ্গে অশোভন আচরণ বন্ধ করুন, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে সত্যিই আগ্রহী হন, তবে তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি ‘অশোভন ও অগ্রহণযোগ্য ভাষা’ ব্যবহার বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর রয়টার্সের।

শনিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে আরাঘচি বলেন, ‘ট্রাম্পের এমন ভাষা কেবল খামেনিকে নয়, বরং তার কোটি ভক্ত-অনুসারীকেও আঘাত করছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি সতর্ক করে বলেন, ‘চুক্তির জন্য সদিচ্ছা থাকলে সম্মান প্রদর্শন আবশ্যক।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই পরমাণু আলোচনার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে গুঞ্জন চলছে। ইরান আগে জানিয়েছে, তারা আলোচনায় বসতে পারে, তবে যুক্তরাষ্ট্রকে আগে কিছু ‘মূলনীতি’ মানতে হবে।

বিশ্লেষকরা মনে করছেন, আরাঘচির এই বার্তা মূলত একটি কূটনৈতিক চাপ, যার মাধ্যমে তারা ট্রাম্প প্রশাসনকে সংযত আচরণের ইঙ্গিত দিচ্ছে।

সম্প্রতি আইএইএ জানিয়েছে, ইরান বর্তমানে প্রায় ১২টি পারমাণবিক বোমা তৈরির মতো ইউরেনিয়াম মজুদ করেছে এবং দেশটির পার্লামেন্ট আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিতের বিলও পাস করেছে। এসব ঘটনায় উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X