কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

এরদোয়ান ও টম বারাক। ছবি : সংগৃহীত
এরদোয়ান ও টম বারাক। ছবি : সংগৃহীত

তুরস্ককে ভেঙে টুকরো টুকরো করার মিশনে নেমেছেন দেশটির মার্কিন রাষ্ট্রদূত টম বারাক। এমন অভিযোগ করেছেন খোদ তুরস্কের রাজনীতিবিদরা। অথচ গেল মে মাসে যখন তিনি আঙ্কারায় পৌঁছান তখন মনে হয়েছিল ভালো কিছুই ঘটতে যাচ্ছে। কারণ, বারাকের আদি পুরুষের বাড়ি এ তুরস্কেই।

মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তুরস্কে পৌঁছে বারাক তার ভাষণে বলেন, আমি মনে করি এটি সত্যই আমার জন্য একটি বিশেষ দিন। এই ভূমির প্রতিধ্বনি শুনতে পাচ্ছি, এখান থেকেই আমার পূর্বপুরুষরা এসেছে।

সেই ঘটনার দুই মাস পেরিয়ে গেছে। তুর্কি কর্মকর্তাদের ‍আর বুঝতে বাকি ‍নেই, এখন পর্যন্ত আঙ্কারায় মার্কিন রাষ্ট্রদূত হয়ে আসা কূটনীতিকদের মধ্যে বারাকই সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। তার কর্মপরিধির মধ্যে ঢুকে গেছে সিরিয়া ও লেবাননও। বিশেষ করে সিরিয়ায় একটি সামরিক বাহিনীকে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারার অধীনে একতাবদ্ধ করেছেন।

তুর্কি কর্মকর্তাদের আশা এফ-৩৫ যুদ্ধবিমান কেনার ব্যাপারে আঙ্কারাকে সাহায্য করতে পারবেন বারাক। তবে জনমনে বারাককে নিয়ে রয়েছে সম্পূর্ণ ভিন্ন ধারণা।

তুরস্কের সংবাদপত্র ও রাজনৈতিক প্রভাব বিস্তারকারীরা মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। তাদের অভিযোগ তুরস্ক ভাঙার মিশনে নেমেছেন তিনি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, বারাকের বিপক্ষে অবস্থান নিয়েছে তুরস্কের বিরোধীরাও।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X