কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সংঘর্ষ থেকে বাঁচতে মাঝ আকাশে ‘ডুব’ দিল বিমান

মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ এড়াতে বিমানের ডাইভ দেওয়ার দৃশ্য। ফাইল ছবি।
মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ এড়াতে বিমানের ডাইভ দেওয়ার দৃশ্য। ফাইল ছবি।

মাঝ আকাশে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা এড়ানো গেছে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে। আকাশপথে চলার সময় যাত্রীবাহী বিমানের পাইলট হঠাৎ খেয়াল করেন সামনে অন্য আরেকটি বিমান চলে আসছে। মুখোমুখি সংঘর্ষের শঙ্কায় মুহূর্তে বিমানকে কয়েকশ ফুট নিচে নামিয়ে আনেন তিনি।

আকস্মিক এই ‘ডুব’ দেওয়ার ঘটনায় বিমানের ভেতর তীব্র ঝাঁকুনি সৃষ্টি হয় এবং যাত্রীরা আসন থেকে ছিটকে পড়েন। এতে দুজন কেবিন ক্রু আহত হলেও কোনো যাত্রী গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হননি বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

এনবিসি নিউজ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথইস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে, যা ক্যালিফোর্নিয়ার বুরব্যাংক শহর থেকে উড্ডয়ন করে লাস ভেগাসের উদ্দেশে রওনা হয়েছিল। উড্ডয়নের কয়েক মিনিট পরই আকাশে আরেকটি বিমানের সঙ্গে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হলে সংঘর্ষ এড়াতে পাইলট দ্রুত প্রতিক্রিয়া দেখান এবং বিমানটি নিচে নামিয়ে আনেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের মধ্যে একজন ছিলেন মার্কিন কমেডিয়ান জিমি ডোর। তিনি মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-এ এক পোস্টে লেখেন, ‘বিমানটি হঠাৎ নিচে নামায় অনেক যাত্রী আসন থেকে ছিটকে যান। কেউ কেউ ছাদে আঘাত পান। পরিস্থিতি ছিল আতঙ্কজনক।’

সাউথইস্ট এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, বিমানটিতে থাকা ক্রুরা অনবোর্ড ট্রাফিক কলিশন এলার্ট সিস্টেম (টিসিএএস) থেকে সতর্কবার্তা পান। এতে পরামর্শ দেওয়া হয়, দ্রুত উচ্চতা পরিবর্তন করতে হবে- উঁচুতে উঠা অথবা নিচে নামা। ওই নির্দেশনা অনুসরণ করে পাইলট তাৎক্ষণিকভাবে বিমান নিচে নামিয়ে আনেন এবং পরে বিমানটি নিরাপদেই লাস ভেগাসে অবতরণ করে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, একই সময়ে সেই আকাশপথে একটি হকার হান্টার এমকে-৫৮ নামের যুদ্ধবিমানও ছিল, যা একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছিল। ধারণা করা হচ্ছে, এই যুদ্ধবিমানটির উপস্থিতির কারণেই সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।

বিশ্লেষকদের মতে, এটি ছিল একটি নিখুঁত উদাহরণ যে কিভাবে আধুনিক প্রযুক্তি ও দক্ষ পাইলটদের তাৎক্ষণিক সিদ্ধান্ত একটি সম্ভাব্য বিপর্যয় এড়াতে পারে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

১০

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

১১

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

১২

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

১৩

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১৪

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৫

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

১৬

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

১৭

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

১৮

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

১৯

আসামি ধরতে টিনের চালে পুলিশ

২০
X