কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৪:৩৬ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘তিনি একজন বীর’ : নিউইয়র্ক মেয়রের কণ্ঠে দিদারুল ইসলামের প্রতি শ্রদ্ধা

নিউইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত দিদারুল ইসলাম। ছবি : সংগৃহীত
নিউইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত দিদারুল ইসলাম। ছবি : সংগৃহীত

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম (৩৬)। নিজের কর্মনিষ্ঠা, আত্মত্যাগ ও মানবিকতার জন্য নিউইয়র্কবাসীর কাছে এখন তিনি বীরের মর্যাদা পাচ্ছেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘তিনি ছিলেন প্রকৃত অর্থেই এই শহরের প্রতিনিধি। তিনি ঈশ্বরভক্ত, ধর্মনিষ্ঠ এবং একজন বিশ্বাসী মানুষ ছিলেন। নিউইয়র্ককে তিনি ভালোবেসেছেন হৃদয় দিয়ে। আমি গতকাল রাতেই তার পরিবারের সঙ্গে দেখা করেছি এবং তাদের বলেছি- তিনি একজন বীর ছিলেন। আমরা তার মতো মানুষকে নিয়ে গর্ব করি।’

সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক শহরের ম্যানহাটানে একটি বহুতল ভবনে ২৭ বছর বয়সী এক যুবক, শেন ডেভন তামুরা, আকস্মিকভাবে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। সেই প্রাণঘাতী হামলার সময় দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন অফিসার দিদারুল ইসলাম।

ওই হামলায় আরও তিনজন নিহত হন। পরে ওই বন্দুকধারীও মারা যান। প্রাথমিকভাবে জানা গেছে, শেন তামুরা মানসিকভাবে অসুস্থ ছিলেন।

নিউইয়র্ক পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ‘অফিসার দিদারুল ইসলাম সর্বোচ্চ দক্ষতা ও নিষ্ঠা নিয়ে কাজ করেছেন। শহরের বাসিন্দাদের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন। তার এই মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং আজীবন তার স্মৃতিকে সম্মান জানাব।’

দিদারুল ইসলাম নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার ৪৭ নম্বর প্রিসিংক্টে কর্মরত ছিলেন। ২০২১ সালে তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগ দেন।

পারিবারিক জীবনেও দিদারুল ছিলেন দায়িত্বশীল। নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিস্চ জানান, দিদারুলের স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা। দম্পতির দুটি সন্তান রয়েছে এবং তারা তৃতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন।

সূত্র : নিউইয়র্ক পোস্ট

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X