কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০২:৩৬ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

কর্মসংস্থানের কমার তথ্য প্রকাশে ক্ষুব্ধ ট্রাম্প, চাকরি গেল পরিসংখ্যান কর্মকর্তার

এরিকা ম্যাকএন্টারফার ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
এরিকা ম্যাকএন্টারফার ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

গত তিন মাসে কর্মসংস্থানের হার কমে গেছে, এমন প্রতিবেদন প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চাকরি হারালেন মার্কিন পরিসংখ্যান কর্মকর্তা এরিকা ম্যাকএন্টারফার।

শুক্রবার (০১ আগস্ট) প্রেসিডেন্ট ডোনাল্ড দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশকারী সরকারি সংস্থার প্রধানকে বরখাস্ত করার নির্দেশ দেন।

মার্কিন সংবাদমাধ্যম এপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই বিএলএসের কমিশনার ম্যাকএন্টারফারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কর্মসংস্থান পরিসংখ্যান বিকৃত করার অভিযোগ আনেন।

ট্রাম্প বলেন, বাইডেনের রাজনৈতিক নিয়োগকর্তাকে অবিলম্বে বরখাস্ত করার নির্দেশ দিয়েছি এবং তার স্থানে আরও অনেক যোগ্য কাউকে নেওয়া হবে।

ট্রাম্প অন্য একটি পোস্টে বলেন, ‘রিপাবলিকান এবং আমাকে খারাপ দেখানোর জন্য কর্মসংস্থানের হার কমার এ জালিয়াতি করা হয়েছে।’

ট্রাম্পের পোস্টের সূত্র ধরে শ্রম সচিব লরি শ্যাভেজ-ডিরেমার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে বলেন, ম্যাকএন্টারফার আর ব্যুরোর নেতৃত্ব দিচ্ছেন না এবং নতুন প্রধান পাওয়ার আগ পর্যন্ত সংস্থার ডেপুটি কমিশনার উইলিয়াম উইয়াট্রোস্কি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, আমি রাষ্ট্রপতির বাইডেনের কমিশনারকে প্রতিস্থাপনের সিদ্ধান্তকে সমর্থন করি এবং আমেরিকার জনগণকে নিশ্চিত করছি যে, বিএলএস থেকে আসা তথ্যের ওপর তারা আস্থা রাখতে পারেন।

মার্কিন সরকারের অর্থনৈতিক তথ্যের রাজনৈতিক বৈধতাকে দুর্বল করে দেওয়ার জন্য তথ্য জাল করার অভিযোগটি বিস্ফোরক হিসেবে কাজ করেছে। কারণ এ তথ্যাদিকে দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিমাপের স্বর্ণমান হিসাবে দেখা হচ্ছে। এ ছাড়া অর্থনীতিবিদ এবং ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীরা কয়েক দশক ধরে এ তথ্যগুলোকে রাজনৈতিক পক্ষপাতমুক্ত হিসেবে গ্রহণ করে আসছেন।

ম্যাকএন্টারফারকে বরখাস্ত করার ট্রাম্পের এ পদক্ষেপ রাষ্ট্রপতির ক্ষমতার প্রতিনিধিত্ব করে। তিনি হোয়াইট হাউসের কর্তৃত্ব ব্যবহার করে বিশ্বের আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা, মিডিয়া কোম্পানি, আমেরিকার শীর্ষ বিশ্ববিদ্যালয় এবং কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন।

দুই সাবেক বিএলএস কমিশনারসহ আরও কয়েকজন ম্যাকএন্টারফারের বরখাস্তের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মধ্যে উইলিয়াম বিচও ছিলেন, যাকে এই পদে নিযুক্ত করেছেন স্বয়ং ট্রাম্প। রাজনৈতিক কারণে তথ্য পরিবর্তন করা হয়েছে এই অভিযোগের বিরুদ্ধে তারা বিশেষভাবে আপত্তি জানিয়েছেন।

উইলিয়াম বিচ ছাড়াও বিবৃতিটিতে স্বাক্ষর করেছিলেন সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামার সময়ের বিএলএস কমিশনার এরিকা গ্রোশেন।

এদিকে ফ্রেন্ডস অব বিএলএস গ্রুপের এক বিবৃতিতে বলা হয়েছে, ম্যাকএন্টারফারকে বরখাস্ত করার জন্য যে যুক্তি দেখানো হয়েছে তা ভিত্তিহীন।

শুক্রবার ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস জানিয়েছে, জুলাই মাসে যুক্তরাষ্ট্রে মাত্র ৭৩ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে। সংস্থাটি মে ও জুন মাসের চাকরি বৃদ্ধির পূর্ববর্তী হিসাবও ব্যাপকভাবে সংশোধন করে জানিয়েছে, আগের ধারণার চেয়ে ২ লাখ ৫০ হাজার কম কর্মসংস্থান হয়েছে।

কেউ কেউ ধারণা করছেন, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর আঘাত প্রতিফলিত হয়েছে এ তথ্যে। এসব প্রতিষ্ঠান সাধারণত সমীক্ষায় দেরিতে সাড়া দেয় এবং শুল্কের কারণে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে।

প্রসঙ্গত, ম্যাকএন্টারফার ২০২৩ সালে বিএলএসের প্রধান হিসেবে মনোনীত হওয়ার আগে ২০ বছরেরও বেশি সময় সরকারি চাকরি করেছেন। পরে তিনি মার্কিন সিনেটে প্রায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১০

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১১

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১২

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৩

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৪

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৫

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৬

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৮

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৯

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

২০
X