বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৫:২২ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘মুখ যেন তার মেশিনগান’, নিজের প্রেস সচিবকে নিয়ে ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের প্রশংসায় উচ্ছ্বসিত হয়েছেন। তবে উচ্ছ্বসিত এ প্রশংসাতেও তিনি এমন অদ্ভুত শব্দ আর উপমা ব্যবহার করেছেন যা নিয়ে রীতিমতো হাস্যরস সৃষ্টি হয়েছে।

শুক্রবার নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ক্যারোলিনের প্রশংসা করে বলেন, ক্যারোলিন একজন তারকায় পরিণত হয়েছেন। তার মুখ, মস্তিষ্ক ও ঠোঁট যেভাবে নড়ে যেন মেশিনগান চলছে।

ট্রাম্প আরও বলেন, তিনি একজন দুর্দান্ত মানুষ। আমার মনে হয় না তার চেয়ে ভালো প্রেস সচিব আর কেউ পেয়েছে। তিনি অসাধারণ।

২৭ বছর বয়সী ক্যারোলিন ট্রাম্পের পঞ্চম প্রেস সচিব। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর তিনি ক্যারোলিনকে এ দায়িত্ব দিয়েছেন।

গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ক্যারোলিনও প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক প্রশংসা করেন। তিনি দাবি করেন, ট্রাম্প তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে গড়ে অন্তত একটি করে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করতে সাহায্য করেছেন। এ কারণে তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। যদিও সেটার সময় আরও আগেই শেষ হয়ে গেছে।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ট্রাম্প বলেছিলেন কয়েকদিনের মধ্যে রাশিয়া-ইউক্রেন ও হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও এখনো তিনি চূড়ান্ত সফলতার মুখ দেখেননি।

কালবেলা/এমএ/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X