কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১০:৫৮ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে হামলা, হামলাকারী আটক

সংগৃহীত ছবি।
সংগৃহীত ছবি।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টেওয়ার্ট সেনাঘাঁটিতে গোলাগুলির ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) সকালে সেখানে এক সেনাসদস্য নিজের অস্ত্র দিয়ে গুলি চালান। এ ঘটনায় সাময়িক লকডাউন জারি করা হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামলার ঘটনায় ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনকে সাভানার স্মৃতি স্বাস্থ্য হাসপাতালের মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। বাকি তিনজনকে সেনাবাহিনীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার অবস্থা স্থিতিশীল।

২৮ বছর বয়সী সার্জেন্ট কর্নেলিয়াস রেডফোর্ডকে হামলকারী হিসেবে শনাক্ত করেছেন। তিনি ফ্লোরিডার জ্যাকসোনভিলের বাসিন্দা। তিনি সেনাবাহিনীর সক্রিয় সদস্য এবং ফোর্ট স্টেওয়ার্ট ঘাঁটির দ্বিতীয় ব্রিগেডে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। তিনি ২০১৮ সালে সেনাবাহিনীতে অটোমেটেড লজিস্টিক স্পেশালিস্ট হিসেবে যোগ দেন।

তার বিরুদ্ধে এর আগে কখনো কোনো সামরিক অভিযোগের তথ্য পাওয়া যায়নি। বর্তমানে তাকে প্রি-ট্রায়াল বন্দিশালায় আটকে রাখা হয়েছে।

দেশটির সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানান, ব্যক্তিগত বন্দুক ব্যবহার করে এলোপাতাড়ি গুলি চালায় এ সেনা। হামলা শুরু করার প্রায় সঙ্গে সঙ্গে অন্য সেনারা তাকে নিবৃত করেন। গুলি চালানোর ৪০ মিনিট পর তাকে আনুষ্ঠানিকভাবে আটক করা হয়। কেন তিনি সহকর্মীদের ওপর গুলি চালালেন সেটি এখনো জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X