কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০২:০১ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বেলারুশে পুতিনের পারমাণবিক অস্ত্র মোতায়েন, নির্লিপ্ত যুক্তরাষ্ট্র

সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে বক্তব্য রাখছেন পুতিন। ছবি : রয়টার্স
সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে বক্তব্য রাখছেন পুতিন। ছবি : রয়টার্স

বেলারুশে স্বল্প পাল্লার ট্যাকটিকাল পারমাণবিক অস্ত্র স্থাপন করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি নিজে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৬ জুন) সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে তিনি ঘোষণা দেন, যদি রাশিয়ার ভূখণ্ডে কোনো আঘাত আসে এবং তারা যদি কোনো ধরনের হুমকি অনুভব করে তাহলে এগুলো ব্যবহার করতে রাশিয়া দ্বিধা করবে না।

বক্তব্যের শেষে প্রশ্নোত্তর পর্বে পুতিন পারমাণবিক অস্ত্র মোতায়েনের সিদ্ধান্তকে 'দমনের' পদক্ষেপ বলেন। তিনি বলেন, ‘যে বা যারাই আমাদের কৌশলগত দিক থেকে হারাতে চায়, তাদের জন্য এটা একটা বার্তা।’

ফোরামের সভাপতি পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে পুতিনকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘কেন সারা বিশ্বকে আমরা ভয় দেখাব? আমি এটা ইতোমধ্যেই বলেছি, এ ধরনের চূড়ান্ত পদক্ষেপ আমরা তখনই নেব যখন রাশিয়ার ওপর সরাসরি কোনো হুমকি আসবে।’

এদিকে যুক্তরাষ্ট্র সরকার এ বিষয়ে বলেছে, ক্রেমলিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করে কোনো হামলার পরিকল্পনা করছে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন পুতিনের মন্তব্যের বিপরীতে বলেন, ‘রাশিয়ার পারমাণবিক হামলা চালানোর কোনো সম্ভাবনা দেখছি না আমরা। আমাদের নিজস্ব পারমাণবিক অস্ত্রের অবস্থান পরিবর্তনের কোনো প্রয়োজন নেই।’

যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের এই কূটনীতিক বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোকে ভর্ৎসনা করেন। লুকাশেঙ্কোর নিজের দেশকে রাশিয়ার অস্ত্র ব্যবহারের স্টেশন বানানোর সিদ্ধান্তকে ব্লিঙ্কেন ‘কাণ্ডজ্ঞানহীন ও উত্তেজনা সৃষ্টিকারী’ বলে মন্তব্য করেন।

বেলারুশ ইউক্রেন-রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশটি তার ভৌগোলিক অবস্থানের কারণে পুতিনের অস্ত্র ছোড়ার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে যুদ্ধ শুরুর পর থেকেই।

কৌশলগত পারমাণবিক অস্ত্র বলতে বোঝানো হয়, ছোট ছোট পারমাণবিক অস্ত্রকে, যেগুলো সাধারণত যুদ্ধের ময়দানে নিয়ন্ত্রিত হামলা চালনায় ব্যবহার হয়। এগুলো রেডিওঅ্যাকটিভিটি অনেক জায়গায় না ছড়িয়ে সুনির্দিষ্ট জায়গায় আঘাত হানতে সক্ষম।

সবচেয়ে ছোট কৌশলগত পারমাণবিক অস্ত্রগুলোও এক টন বা তার চেয়ে একটু কম হতে পারে। এর একটিই সাধারণত এক হাজার টন বিস্ফোরক টিএনটির সমতুল্য। যুক্তরাষ্ট্র হিরোশিমায় যে পারমাণবিক বোমাটি ১৯৪৫ সালে ফেলেছিল সেটি ১৫ কিলো টন ছিল।

আফ্রিকান নেতাদের সঙ্গে সেইন্ট পিটার্সবার্গে পুতিনের সাক্ষাতের কথা আছে। এর আগে আফ্রিকান নেতারা কিয়েভে শান্তির বার্তা ছড়াতে গিয়েছিলেন। তবে তারা যখন কিয়েভে অবস্থান করছিলেন, ঠিক তখনই শহরজুড়ে রাশিয়ার মিসাইল হামলা চলছিল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X