কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৬:৫৪ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মধ্যে পুতিনকে ট্রাম্পের ফোন

ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠক করছেন তিনি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম রয়টার্স।

ট্রাম্প আগে জানিয়েছিলেন, বৈঠক শেষে তিনি পুতিনকে ফোন করবেন। তবে পরিকল্পনা পরিবর্তন করে বৈঠকের মধ্যেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন তিনি। প্রায় ৪০ মিনিটের এ আলাপের খবর প্রথম প্রকাশ করে জার্মান দৈনিক বিল্ড। পরে ক্রেমলিনও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে।

এর আগে শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করেছিলেন ট্রাম্প। এরপর সোমবার ইউক্রেন যুদ্ধ ও ইউরোপের নিরাপত্তা ইস্যুতে নতুন বৈঠকে বসলেন তিনি।

হোয়াইট হাউসের এ বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও ন্যাটোর মহাসচিব মার্ক রুটে উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএইচ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

১০

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

১১

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

১২

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১৩

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১৪

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১৫

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৬

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৭

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৮

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

১৯

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

২০
X