মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৮:০৬ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রকৌশল শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ শাবির ৮৫ শিক্ষকের

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রকৌশল শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকরা। অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ৯টি বিভাগের মোট ৮৫ জন শিক্ষক এ সংহতি প্রকাশ করেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে এক বিবৃতি দেওয়া হয়। এতে বুধবার (২৭ আগস্ট) ঢাকার শাহবাগে ঘটে যাওয়া পুলিশের হামলার তীব্র নিন্দা ও একই সঙ্গে প্রকৌশল শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানানো হয়।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, দেশের প্রকৌশল শিক্ষার্থীরা ছয় মাস ধরে তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে আসছে। অথচ তাদের এ আন্দোলনের প্রতি রাষ্ট্রের সহানুভূতির পরিবর্তে বুধবার আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, টিয়ার গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছোড়ার মাধ্যমে বর্বরোচিত পুলিশি হামলা চালানো হয়েছে, যা গভীরভাবে উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য।

এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে, অনেকের শরীরে স্প্লিন্টার ঢুকে গেছে, যা খুবই দুঃখজনক এবং ন্যক্কারজনক।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই, প্রকৌশল শিক্ষার্থীদের যুক্তিসংগত ও ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এ সংকটের সমাধান করা হোক।

উল্লেখ্য, সরকারি চাকরিতে ১০ম গ্রেড (উপসহকারী প্রকৌশলী পদ) শুধু ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত এবং পরবর্তী ধাপে প্রমোশন ও আপগ্রেডেশনের ক্ষেত্রে সরকারিভাবে ৩৩ শতাংশ বরাদ্দ থাকলেও তা ক্ষেত্রবিশেষে ১০০ শতাংশ হয়ে যায়। তাই মেধাবী প্রকৌশলীরা বঞ্চিত হচ্ছেন এমন দাবি করে প্রকৌশল শিক্ষার্থীরা প্রায় ছয় মাস ধরে আন্দোলন করে আসছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X