কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে বসানো হচ্ছে সিগন্যাল বাতি। ছবি : সংগৃহীত
রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে বসানো হচ্ছে সিগন্যাল বাতি। ছবি : সংগৃহীত

রাজধানীর হাইকোর্ট মোড় থেকে বিমানবন্দর পর্যন্ত মোট ২২টি ইন্টারসেকশনের মধ্যে শিক্ষা ভবন থেকে বিমানবন্দর পর্যন্ত সাতটি সিগন্যাল ইন্টারসেকশনে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হচ্ছে। আগামী শনিবার থেকে দুই সপ্তাহের জন্য এ ব্যবস্থা থাকবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। সভায় সিগন্যাল স্থাপন ও পাইলট ট্রাফিক পরিচালনার কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ইন্টারসেকশন শেখ মইনউদ্দিনের সরেজমিন পরিদর্শন করার কথা রয়েছে।

ডিটিসিএ জানিয়েছে, পাইলটিং কার্যক্রমের সময়, লিফলেট বিতরণ ও টেলিভিশন প্রচারের মাধ্যমে পথচারী ও ড্রাইভারদের সচেতনতা বৃদ্ধি করা হবে। এই সিগন্যাল স্থাপন কাজ চলছে ডিটিসিএর সমন্বয়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অর্থায়নে এবং বুয়েট বাস্তবায়ন করছে।

ঢাকা শহরের যানজট নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে রাজধানীর ২২টি মোড়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপনে গত বছরের অক্টোবরে সিদ্ধান্ত হয়। শুরুতে চারটি মোড়ে ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর একটি পাইলট প্রকল্প নেওয়া হয়। কিন্তু ১০ মাস পরও এর বাস্তবায়ন দৃশ্যমান হয়নি। অবশেষে সেই পাইলটিং শুরু করতে যাচ্ছে ডিটিসিএ।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১০

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১১

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১২

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৩

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৪

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৫

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৬

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৭

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৮

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৯

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

২০
X