কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

আল আরাফা ব্যাংকের চাকরিচ্যুত ৩ কর্মকর্তা রিমান্ডে, কারাগারে ৮

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

আল আরাফা ব্যাংকে চাকরি ফিরে পাওয়ার জন্য মিছিল থেকে জনদুর্ভোগ ও পুলিশের ওপর আক্রমণের অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় ৩ জনের একদিনের রিমান্ড ও আটজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- নুরুল আকিব, মোস্তাফিজুর রহমান, ইছা জাবেদ।

কারাগারে যাওয়া আসামিরা হলেন আফজাল হোসাইন, হাসিবুল ইসলাম, জোবাইর বিন রশিদ, ইলিয়াস মিয়া, আজাদ হোসেন, ইরফান উদ্দিন, মজিবুল বশক, শরিফুল ইসলাম।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক সাইদুর রহমান ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্র পক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক ৩ জনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে বাকি ৮ জনের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট সকাল ৮টায় পল্টন থানাধীন দৈনিক বাংলা মোড় এলাকায় আল আরাফা ব্যাংকের সামনে ১০০ থেকে ১৫০ জন চাকরি ফিরে পাওয়ার জন্য স্লোগান দিতে থাকে। সকাল ১০টা ২০ মিনিটের দিকে মামলার বাদীসহ অন্য পুলিশ সদস্যরা তাদের স্লোগান দিতে নিষেধ করেন এবং ঘটনাস্থল ত্যাগ করতে বলেন। নিষেধ অমান্য করে তারা রাস্তায় জনদূর্ভোগ তৈরি করে, পুলিশের সঙ্গে মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয়। এক পর্যায়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে পুলিশের উপর আক্রমণ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গত ২৫ আগস্ট পল্টন থানায় মামলা করেন কর্তব্যরত পুলিশ সদস্য পল্টন থানার উপপরিদর্শক জুয়েল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১০

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১১

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১২

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৯

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

২০
X