কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তিতে নতুন সিদ্ধান্ত আরোপ করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মী হিসেবে যেতে চাইলে এখন থেকে বাড়তি এক লাখ ডলার অর্থ গুনতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ২১ লাখ ৭০ হাজার টাকা। শুক্রবার এমন একটি একটি নির্বাহী আদেশের স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের এ ভিসা এইচ-ওয়ানবি ভিসা প্রোগ্রাম নামে পরিচিত। এ ভিসায় ভারত ও চীন থেকে বিপুল কর্মী প্রতি বছর দেশটিতে পাড়ি জমান। কিন্তু সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি কর্মীদের বোঝা হিসেবে দেখছে। তারা বলছেন, বিদেশি কর্মীর কারণে মার্কিনিদের মধ্যে বেকারত্ব বাড়ছে।

তবে ইলন মাস্কসহ যারা এই কর্মসূচির পক্ষে তারা বলছেন, এইচ-ওয়ানবি ভিসা যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে শীর্ষ প্রতিভাবানদের আকর্ষণ করার সুযোগ তৈরি করে দিচ্ছে। ফলে সারা বিশ্বের শীর্ষ মেধাবিদের পাচ্ছে মার্কিন কোম্পানিগুলো।

শুক্রবার বাড়তি ফি ঘোষণার সময় ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন, এইচ-ওয়ানবি ভিসার জন্য বছরে এক লাখ ডলার দিতে হবে এবং সমস্ত বড় কোম্পানি এতে রাজি আছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। যদি তুমি কাউকে প্রশিক্ষণ দিতে যাও, তাহলে আমাদের দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক হওয়া একজনকে প্রশিক্ষণ দেবে। আমেরিকানদের প্রশিক্ষণ দাও। আমাদের চাকরি কেড়ে নেওয়ার জন্য লোক আনা বন্ধ করো।

বাড়তি ফি আরোপের পক্ষে ট্রাম্প প্রশাসন বলেছে, কর্মসূচিটির অপব্যবহার রোধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত অর্থ পরিশোধ না করা হলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

এই ভিসার জন্য বিভিন্ন প্রশাসনিক ফি বাবদ মোট ১ হাজার ৫০০ ডলার খরচ করতে হতো। ২০০৪ সাল থেকে এইচ-ওয়ানবি ভিসা ক্যাটাগরিতে প্রতি বছর কেবল ৮৫ হাজার জনকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X