কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪১ এএম
অনলাইন সংস্করণ

সামনে এল মাস্কের ১০ম সন্তানের পরিচয়

ইলন মাস্ক ও তার সাবেক সঙ্গী গ্রিমস। ছবি: সংগৃহীত
ইলন মাস্ক ও তার সাবেক সঙ্গী গ্রিমস। ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ ধনী ও বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক ও তার সাবেক সঙ্গী গ্রিমসের দুটি নয়, তিনটি সন্তান রয়েছে। মাস্কের সবশেষ প্রকাশিত হতে যাওয়া জীবনীর বরাতে ওই সন্তানের পরিচয় পাওয়া গেছে। খবর ইয়াহু নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, মাস্কের জীবনী আগামী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বাজারে আসবে। এরই মধ্যে প্রি-অর্ডারের ভিত্তিতে জীবনীটি ‘অ্যামাজনের বেস্ট সেলার’ বইয়ের তালিকায় উঠেছে। বইটি লিখেছেন সাংবাদিক ওয়াল্টার আইজ্যাকসন।

ইলন মাস্কের নতুন জীবনী থেকে জানা যায়, তিনি ও তার সাবেক সঙ্গী গ্রিমস দুটি নয়, বরং তিনটি সন্তান জন্ম দিয়েছেন। এ নিয়ে মাস্কের সন্তানের সংখ্যা দাঁড়াল ১০। এই সন্তানদের মা তিনজন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত কানাডার সংগীতশিল্পী ক্লেয়ার বাউচার গ্রিমস ও ইলন মাস্ক একসঙ্গে ছিলেন। মাস্ক ও গ্রিমসের দুটি সন্তান রয়েছে। এর একটি ছেলে, অপরটি মেয়ে। একজনের জন্ম ২০২০ সালে ও অপরজনের পরের বছর মার্চে। এর পর তাদের বিচ্ছেদ হয়।

সম্প্রতি মাস্ক ইন্টারনেটে ভক্তদের জন্য তার যমজ সন্তানের ছবি শেয়ার করেন। ওই ছবিতে দেখা যায়, ইলন মাস্কের কোলে বসে রয়েছে একটি শিশু, অন্যটি শিভন জিলিসের কাছে। ২০২১ সালের নভেম্বরে টেক্সাসের অস্টিনে এই যমজ শিশুর জন্ম হয়।

ইলন মাস্কের প্রথম সন্তান নেভাডা আলেকজান্ডারের জন্ম হয়েছিল ২০০২ সালে। তবে শিশুটি জন্মের ১০ সপ্তাহের মাথায় মারা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটিজেন প্ল্যাটফর্ম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১১

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১২

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৩

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৪

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৫

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৬

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৭

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৮

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৯

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

২০
X