কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

মার্কিন সামরিক হেলিকপ্টার। ছবি : সংগৃহীত
মার্কিন সামরিক হেলিকপ্টার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের একটি দুর্গম অঞ্চলে রুটিন প্রশিক্ষণ মিশনের সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় স্পেশাল অপারেশনের চার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইউএস আর্মি।

মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশনস কমান্ড জানিয়েছে, বুধবার (স্থানীয় সময়) রাত ৯টার দিকে জয়েন্ট বেস লুইস-ম্যাককর্ডের কাছাকাছি পার্বত্য অঞ্চলে ‘সিকোরস্কি ইউএইচ-৬০ ব্ল্যাক হক’ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ৪ জন সেনা সদস্য ছিলেন। তারা সকলে ১৬০তম স্পেশাল অপারেশনস অ্যাভিয়েশন রেজিমেন্টের (নাইট স্টলকারস) সদস্য ছিলেন।

সেনাবাহিনী জানিয়েছে, এ ইউনিটটি মার্কিন সেনাবাহিনীর একটি অতি দক্ষ বিমান ইউনিট হিসেবে পরিচিত। তারা রাতের আঁধারে অপারেশন পরিচালনায় বিশেষভাবে পারদর্শী।

ফোর্ট ব্র্যাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে লেফটেন্যান্ট জেনারেল জোনাথন ব্রাগা বলেন, তারা ছিলেন অভিজাত যোদ্ধা, যারা আমাদের সেনাবাহিনী ও স্পেশাল অপারেশনসের সর্বোচ্চ মূল্যবোধ ধারণ করতেন। তাদের এই আত্মত্যাগ আমরা কখনো ভুলব না।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র জ্যাকি হিল জানান, দুর্গম স্থান, আগুন এবং ঘন বনাঞ্চলের কারণে উদ্ধারকাজ জটিল হয়ে পড়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X