কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে ৯ কলেজে শতভাগ অকৃতকার্য

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

কুড়িগ্রাম জেলায় এবারের এইচএসসি পরীক্ষায় ৯ কলেজের কেউ পাস করেননি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শতভাগ ফেল করা এই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান, অবকাঠামো, শিক্ষক সংকট এবং শিক্ষার্থীদের প্রস্তুতির অভাব নিয়ে প্রশ্ন উঠেছে।

শতভাগ অকৃতকার্য কলেজগুলো হল সিংগারডাবরিহাট কলেজ, চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ, বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজ, রাশেদ খান মেনন কলেজ, টাপুরচর স্কুল অ্যান্ড কলেজ, সমাজ কল্যাণ উইমেন্স কলেজ, চিলাখানা মডেল কলেজ, কুটি পায়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ ও ঢোলডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ ।

এ ফলাফল জেলা জুড়ে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি করেছে।

শিক্ষাবিদরা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট, পর্যাপ্ত পাঠদানের অভাব এবং অনুশীলনমূলক শিক্ষার ঘাটতি এর অন্যতম কারণ।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, ফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যর্থতার কারণ চিহ্নিত করে ওইসব প্রতিষ্ঠানে শিক্ষক প্রশিক্ষণ, পাঠদান পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা হাতে নেওয়া হবে।

বিভিন্ন অভিভাবক ও সচেতন মহলের প্রশ্ন—সারা বছর শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেয়? প্রতিষ্ঠানগুলো কী ভূমিকা পালন করছে?

উল্লেখ্য এ বছর দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১০

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১১

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৩

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৪

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৬

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৭

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৮

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৯

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

২০
X