কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট

স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ। ছবি : পার্সটুডে
স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ। ছবি : পার্সটুডে

যুক্তরাষ্ট্রে ধর্মঘটে নেমেছেন স্বাস্থ্যকর্মীরা। বুধবার থেকে দেশটির ৭৫ হাজার স্বাস্থ্যকর্মী এ ধর্মঘট শুরু করেছেন। খবর পার্সটুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, তিনদিনের আল্টিমেটাম দিয়ে এ ধর্মঘট শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা। সাম্প্রতিক ইতিহাসে দেশটিতে এমন ধর্মঘট হয়নি।

আন্দোলনকারীদের অভিযোগ, যুক্তরাষ্ট্রে ভয়াবহ মূল্যস্ফীতির মধ্যে স্বাস্থ্যকর্মীদের দৈনন্দিন আয় কমে গেছে। অন্যদিকে তাদের জীবনযাত্রার ব্যয় অনেক বেশি বেড়ে গেছে। ফলে ধর্মঘট শুরু হয়েছে।

দেশটিতে স্বাস্থ্যকর্মীদের আগে মূল্যস্ফীতির প্রতিবাদে হলিউডের শিল্পী ও কলা কুশলীরাসহ ডিট্রয়েটের গাড়ি নির্মাণ শিল্পের কর্মীরা পর্যন্ত ধর্মঘট করেছিলেন।

লস অ্যাঞ্জেলেসের ধর্মঘট পালনকারীরা বলছেন, তাদের কাজ বেশি করতে হয় অথচ রোজগার কম।

একজন স্বাস্থ্যকর্মী জানিয়েছে, করোনা মহামারিতে তারা অনেক কিছু হারিয়েছেন। তিনি এর পর পুরো বিশ্ব ঘুরে দাঁড়ালেও তারা হারানো কিছুই পুনরুদ্ধার করতে পারেননি। তারা এখন খাদের কিনারায় পৌঁছে গেছেন বলেও দাবি করেন ওই স্বাস্থ্যকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X