কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ১০:০১ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতির দাবিতে আমেরিকান ইহুদিদের বিক্ষোভ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে কংগ্রেসে বিক্ষোভ করেছেন কয়েকশ আমেরিকান ইহুদি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার জুইশ ভয়েস ফর পিস সংগঠনের সদস্যরা কংগ্রেসের ভেতরে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। এ সময় সেখানে কয়েক ডজন ইহুদি ধর্মগুরু যোগ দিয়েছিলেন।

সংগঠনটি আজ একটি পোস্ট করেছে এক্সে (সাবেক টুইটার)। সেখানে তারা বলেছে, কয়েকশ আমেরিকান ইহুদি কংগ্রেসে অবস্থান করছে। কংগ্রেস গাজায় যুদ্ধবিরতির ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। কয়েক হাজার মার্কিন ইহুদি বাইরে প্রতিবাদ করছেন। সাড়ে ৩০০ জন কংগ্রেসের ভেতরে আছেন।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি হচ্ছে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান গণহত্যা বন্ধের প্রথম উদ্যোগ। অবরুদ্ধ গাজায় ২০ লাখের বেশি ফিলিস্তিনি আটকা পড়ে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X