কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৯:০৫ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

আরও এক দেশে মার্কিন সেনাদের ওপর হামলা 

ইরাকের আল আসাদ সেনাঘাঁটিতে মার্কিন যান। ছবি : রয়টার্স
ইরাকের আল আসাদ সেনাঘাঁটিতে মার্কিন যান। ছবি : রয়টার্স

এবার ইরাকের আইন আল আসাদ সেনাঘাঁটিতে ড্রোন ও রকেট হামলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ইরাকের পশ্চিমাঞ্চলের এ ঘাঁটিতে হামলা হয়। এ সময় সেখানে বেশ কয়েকেটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। দুটি নিরাপত্তা সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হামলার পরপরই সেনাঘাঁটি এলাকা ঘিরে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে হামলায় হতাহতের কোনো খবর এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইরাকের এ ঘাঁটিতে মার্কিনসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোর্সের অবস্থান রয়েছে।

পুলিশ জানিয়েছে, আইন আল আসাদ ঘাঁটি ছাড়াও বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অপর এক মার্কিন সেনাঘাঁটিতে হামলা হয়েছে। তবে তারা হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

স্থানীয় পুলিশ জানায়, সেনাঘাঁটির সীমানার মধ্যে অন্তত দুটি রকেট হামলা করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে এ হামলাকে ক্যাম্প ভিক্টরি বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে হামলার অভিযোগ পাওয়া যায়। লেবাননের আল মায়াদিন টিভির এক প্রতিবেদেনে বলা হয়, ইরান ও জর্ডানের সীমান্তবর্তী সিরিয়ার আল তানফ ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ছাড়া দেশটির উত্তরাঞ্চলে দিয়ার ইজ্জর এলাকায় কনোকো ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

সংবাদমাধ্যম জানায়, নিজেদের সেনাঘাঁটিতে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন যুক্তরাষ্ট্র। এ ছাড়া হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X