শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কালের গহ্বরে চাপা পড়া সপ্তম আশ্চর্যের হাহাকার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সূর্য যখন ইরাকের হিল্লার আকাশে আগুনের ফুলঝুরি ছড়াচ্ছিল, তখন ব্যাবিলনের ধ্বংসস্তূপের সামনে যেন থমকে যায় গোটা দুনিয়া। এখনকার বাতাসে পুরাতন-শাশ্বত ধুলার গন্ধ আর ফেলে আসা ইতিহাসের হাতছানি। এই সেই শহর, যেখানে একদা ঝুলন্ত উদ্যানের সবুজ ছায়া পড়ত ইউফ্রেটিসের স্বচ্ছ জলে, আর সম্রাট নেবুচাদনেজার তার রানির জন্য শুষ্ক মরুভূমিকে পরিণত করেছিলেন এক আশ্চর্য স্বর্গীয় উদ্যানে।

মেসোপটেমিয়া সভ্যতার গৌরব ছিল এই ব্যাবিলন। নেবুচাদনেজার দ্বিতীয় এখানে রাজত্ব করেছিলেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। তার আমলে বিশাল মন্দির, অট্টালিকা আর কিংবদন্তির ঝুলন্ত উদ্যান গড়ে উঠেছিল, যা আধুনিক প্রকৌশল সৃজনশীলতার অসাধারণ এক নিদর্শন। সেই বাবিলন আজ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় জায়গা করে নিয়েছে।

ইরাকের যুদ্ধ শেষ হলেও এখনও ঝুঁকি মুক্ত নয় এই প্রাচীন সভ্যতার নিদর্শন। আজকের বাবিলনের ইশতার গেটের নীলচে দেয়াল এখন দর্শকদের চোখে বিস্ময় ছড়ালেও তার চারপাশে ছড়িয়ে থাকে আগাছা, ভাঙাচোরা রাস্তা আর অযত্নের চিহ্ন।

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নাম খোদাই করা ইট, মার্কিন সেনাদের ট্যাঙ্কের দাগ, দেয়ালে দেয়ালে বিক্ষিপ্ত গ্রাফিতি সব মিলিয়ে শহরটি যেন অতীতের গৌরবের সঙ্গে আধুনিকতার ক্ষতচিহ্ন বহন করে চলছে। ব্যাবিলনের আশ্চর্য সেই ঝুলন্ত বাগান এখন আর নেই। তবু অদ্ভুতভাবে, বাবিলন এখনও মায়া ছড়ায়, মোহময়তায় আচ্ছন্ন করে রাখে সবাইকে। সূত্র : বিবিসি, সিএনএন

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যাবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১০

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১১

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১২

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৩

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৪

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৫

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৬

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৭

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৮

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৯

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

২০
X