কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মুসলিম হত্যায় ৫৫ বছরের জেল সাবেক মার্কিন সেনার

সাজাপ্রাপ্ত ডাস্টিন প্যাসারেলি। 
সাজাপ্রাপ্ত ডাস্টিন প্যাসারেলি। 

যুক্তরাষ্ট্রে এক মুসলিম ব্যক্তিকে হত্যার দায়ে সাবেক এক মার্কিন সেনাকে ৫৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম ডাস্টিন প্যাসারেলি।

নিহত ব্যক্তি হলেন মোস্তফা আইয়ুবি। তিনি একজন আফগান-মার্কিন নাগরিক। ইন্ডিয়ানাপলিস অঙ্গরাজ্যের একটি মহাসড়কে তাকে গুলি করে হত্যার চার বছর পর এ রায় দিলেন আদালত।

কৌঁসুলিরা বলছেন, প্রধান ইন্টারস্টেট ৪৬৫-এর একটি সড়কে মোস্তফা আইয়ুবির পিছু করেন প্যাসারেলি। এ সময় আইয়ুবিকে উদ্দেশ করে বেশ কিছু ইসলামোফোবিক মন্তব্য করেন তিনি। গুলি ছোড়ার আগে চিৎকার করে তাকে নিজের দেশে ফিরে যেতেও বলেন তিনি।

তবে পুলিশের কাছে প্যাসারেলি দাবি করেন, মোস্তফা আইয়ুবি তার গাড়ির জানালায় ঘুসি মারার চেষ্টা করলে তিনি আত্মরক্ষার্থে গুলি ছোড়েন। সেনাবাহিনীতে থাকাকালীন পিটিএসডিতে ভোগার কথাও জানান তিনি।

আইয়ুবির ময়নাতদন্ত প্রতিবেদনের বরাতে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, তাকে আটবার গুলি করা হয়েছে। এর মধ্যে সামনে থেকে একবার এবং পেছন থেকে সাতবার। তবে প্যাসারেলির গাড়িতে ঘুসি দেওয়ার কোনো প্রমাণ পায়নি পুলিশ।

আদালতের এ রায়ের পর আইয়ুবির বোন জহুরা বলেন, ‘আদালত ন্যায়বিচার করেছেন।’ এর আগে আইয়ুবি ‘দয়ালু, যত্নবান ও খুব স্মার্ট ছিল’ বলে আলজাজিরাকে জানিয়েছিলেন তিনি।

২০২২ সালে ৫ হাজার ১৫৬টি ইসলামোফোবিয়া সম্পর্কিত অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস, যা গত বছরের তুলনায় ২৩ শতাংশ কম। তবে ১৯৯৫ সালের পর এবারই প্রথমবারের মতো এ সংখ্যা কমেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১০

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১১

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১২

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৩

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৪

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৫

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৬

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৭

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৮

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১৯

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

২০
X