কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের গাজা দখলের বিপক্ষে যুক্তরাষ্ট্র

গাজার ভেতরে স্থল অভিযানে ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত
গাজার ভেতরে স্থল অভিযানে ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের যুদ্ধ শেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিপারত্তার দায়িত্ব নিজেদের হাতে নেওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মাধ্যমে ইসরায়েল মূলত সেখানে দখলদারিত্ব কায়েম করতে চায় বলেই মনে করছেন বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, তারা ইসরায়েলের এই ধরনের পরিকল্পনার বিপক্ষে। খবর আলজাজিরার।

ইসরায়েল-হামাস যুদ্ধে তেল আবিবের অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সেনারা গাজায় হাজার হাজার নিরপরাধ নিরস্ত্র মানুষকে হত্যা করলেও দেশটিকে অস্ত্র-অর্থ থেকে শুরু করে সব ধরনের সহায়তা দিয়ে আসছে বাইডেন প্রশাসন।

গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, যুদ্ধ শেষে গাজায় ইসরায়েলের সামরিক দখলকে সমর্থন করেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটা সঠিক কাজ হবে না।

এর আগে গত সোমবার মার্কিন টেলিভিশন এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষ হলে অনির্দিষ্টকালের জন্য গাজার নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতে নেবে ইসরায়েল। তিনি বলেন, ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিজেদের নিয়ন্ত্রণে নেবে। নিরাপত্তার দায়িত্বে না থাকলে কী হয়, সেটা আমরা দেখলাম।

মঙ্গলবার কিরবি আরও বলেছেন, যুদ্ধপরবর্তী গাজার শাসনব্যবস্থা কেমন হবে, তা নিয়ে সুস্থ আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে। তবে একটি বিষয়ে আমরা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে একমত যে সেখানে ৬ অক্টোবরের মতো শাসন কাঠামো থাকবে না। এর মানে হলো যুদ্ধ শেষে হামাসকে গাজার ক্ষমতায় দেখতে চায় না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদিও এই সংগঠনটিই ২০০৭ সালের পর থেকে গাজা শাসন করে আসছে।

এর আগেও গাজা দখল করার ব্যাপারে ইসরায়েলকে আগেই সতর্ক করেছিলেন বাইডেন। গত মাসে তিনি বলেছিলেন, গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিলে সেটি ইসরায়েলের জন্য ‘বড় ভুল’ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X