কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ হয়ে ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু

আদিত্য আদলাখা। ছবি : সংগৃহীত
আদিত্য আদলাখা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে ভারতীয় এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির শিক্ষার্থী ছিলেন।- খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ নভেম্বর তাকে গাড়ির ভেতরে গুলি করা হয়। ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আদিত্য আদলাখা নামের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। আদিত্য আদলাখা ইউনিভার্সিটি অব সিনসিনাটি মেডিকেল স্কুলে আণবিক এবং উন্নয়নমূলক জীববিজ্ঞান প্রোগ্রামে চতুর্থ বর্ষের ডক্টরেট শিক্ষার্থী ছিলেন।

সিনসিনাটি পুলিশের লেফটেন্যান্ট জোনাথন কানিংহাম বলেন, গত ৯ নভেম্বর অফিসাররা একটি গাড়ির ভেতরে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে দেখতে পান, যেটি ওয়েস্টার্ন হিলস ভায়াডাক্টের ওপরের ডেকের একটি প্রাচীরের সঙ্গে বিধ্বস্ত হয়ে পড়েছিল। চালকের পাশের জানালায় অন্তত তিনটি বুলেটের ছিদ্র দৃশ্যমান ছিল।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ডিন (কলেজ অব মেডিসিন) ডা. অ্যান্ড্রু ফিলাক বলেন, আজ আপনি হয়তো তার আকস্মিক, মর্মান্তিক মৃত্যুর খবর দেখেছেন। যারা তাকে চিনতেন, সহপাঠীরা এবং অন্য যারা আদিত্যের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তারা যে কী বোধ করছেন তা খুবই অপ্রত্যাশিত।

জানা গেছে, পড়াশোনায় অত্যন্ত উজ্জ্বল ছিলেন আদলাখা। চিকিৎসাবিদ্যায় শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য উত্তর ভারত থেকে সিনসিনাটি আসেন। তিনি ২০১৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের রামজাস কলেজ থেকে প্রাণিবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ২০২০ সালে নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস থেকে ফিজিওলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালে তিনি যুক্তরাষ্ট্র যান। ২০২৫ সালের মধ্যেই আদলাখার পিএইচডি সম্পন্ন হওয়ার কথা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ছাত্রশিবির নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

বাবাকে ডাকতে গিয়ে প্রাণ গেল মেয়ের 

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

১০

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

১১

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

১২

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

১৩

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

১৪

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

১৫

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

১৬

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

১৭

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

১৮

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

১৯

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

২০
X