কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রে সাবেক রাষ্ট্রদূতকে গ্রেপ্তার

গ্রেপ্তার সাবেক রাষ্ট্রদূত রোচা। ছবি : এএফপি।
গ্রেপ্তার সাবেক রাষ্ট্রদূত রোচা। ছবি : এএফপি।

গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক রাষ্ট্রদূতকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) তাকে গ্রেপ্তার করেছে। সোমবার (৪ ডিসেম্বর) এপির বরাতে এক প্রতিবেদনে ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার ওই ব্যক্তি বলিভিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে কিউবার সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ করা হয়েছে। এফবিআই তদন্ত শেষে তাকে গ্রেপ্তার করেছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার ওই ব্যক্তির নাম ম্যানুয়েল রোচা। তাকে মিয়ামি থেকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এ সংক্রান্ত একটি মামলা রয়েছে।

সূত্র জানিয়েছে, সোমবার তাকে আদালতে তোলা হবে। এ সময় বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানা যাবে। বিচার বিভাগে দায়ের করা মামলায় রোচার বিরুদ্ধে কিউবা সরকারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিযোগ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনানুসারে কোনো ব্যক্তি অন্য দেশের হয়ে কাজ করতে চাইলে তাকে বিচার বিভাগ থেকে অনুমতি নিতে হয়। বিষয়টি বিচার বিভাগে নথিভুক্ত করতে হয়।

রোচার গ্রেপ্তারের বিষয়ে বিচার বিভাগ এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এ ছাড়া তার পক্ষে আদালতে কোনো আইনজীবী নিযুক্ত করা হয়েছে কিনা- তাও জানা যায়নি।

রোচা ২৫ বছরের কূটনৈতিক জীবনে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান উভয় প্রশাসনের অধীনে কাজ করেছেন।শীতল যুদ্ধের উত্তেজনার মধ্যে তিনি বেশির ভাগ সময় ল্যাটিন আমেরিকার দেশে কাজ করা ছাড়াও ইতালি, হন্ডুরাস, মেক্সিকো এবং ডোমিনিকান রিপাবলিকেও কাজ করেছেন। সাবেক এ মার্কিন রাষ্ট্রদূত ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জন্য ল্যাটিন আমেরিকা বিশেষজ্ঞ হিসেবেও কাজ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X