কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনকে সহায়তা দেওয়ার মতো অর্থ নেই যুক্তরাষ্ট্রের

হোয়াইট হাউস। ছবি : সংগৃহীত
হোয়াইট হাউস। ছবি : সংগৃহীত

ইউক্রেনকে সহায়তা দেওয়ার মতো সময় ও অর্থ— কোনোটাই যুক্তরাষ্ট্রের নেই বলে সতর্ক করেছে হোয়াইট হাউস। গতকাল সোমবার (৪ ডিসেম্বর) এক চিঠির মাধ্যমে হোয়াইট হাউসের বাজেট পরিচালক শালান্দা ইয়াং মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ও রিপাবলিকান নেতা মাইক জনসন ও অন্যান্য কংগ্রেস নেতাদের এ বিষয়ে সতর্ক করেছেন। খবর রয়টার্সের।

শালান্দা ইয়াং বলেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই : কংগ্রেস কোনো পদক্ষেপ না নিলে চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনের জন্য অস্ত্র ও সরঞ্জাম কেনার এবং মার্কিন সামরিক স্টক থেকে সরঞ্জাম সরবরাহ করার মতো আমাদের কোনো অর্থ শেষ হয়ে যাবে। তহবিল জোগান দেওয়ার মতো আমাদের হাতে কোনো জাদুর চড়া নেই। আমাদের হাতে অর্থ নেই। আমাদের সময় প্রায় শেষ।

গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে ১১০ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা অনুমোদন দিয়েছে কংগ্রেস। তবে গত জানুয়ারি মাসে ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের হটিয়ে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্র নেয়। তখন থেকে কিয়েভের জন্য আর কোনো তহবিল অনুমোদন দেয়নি মার্কিন কংগ্রেস।

গত অক্টোবরে কংগ্রেসের কাছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইউক্রেন, ইসরায়েল ও মার্কিন সীমান্ত প্রাচীর নির্মাণের জন্য প্রায় ১০৬ বিলিয়ন ডলারের বরাদ্দ চায়। তবে রিপাবলিকানদের বাধায় তা কংগ্রেসে পাস হয়নি।

হোয়াইট হাউসের বাজেট পরিচালক শালান্দা ইয়াংয়ের চিঠির পরপর সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে মাইক জনসন বলেছেন, ইউক্রেন কৌশল নিয়ে বাইডেন রিপাবলিকানদের উদ্বেগগুলো ভালোভাবে মোকাবিলা করতে পারেনি। জাতীয় সুরক্ষায় কোনো প্যাকেজ হাতে নিলে সেখানে অবশ্যই মার্কিন সীমান্ত নীতির বিষয়টি রাখতে হবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে ডেমোক্র্যাট সিনেটর ও হোয়াইট হাউস যুক্তিসঙ্গতভাবে আলোচনা করলে দুটি ইস্যু নিয়েই ঐক্যমতে পৌঁছনো যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন ইশতিয়াক 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

১০

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টে ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাল এম-ট্যাব

১১

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

১২

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

১৩

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

১৪

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

১৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে যুবককে গুলি

১৭

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

১৮

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৯

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

২০
X