কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১১:২১ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

কাতারের সঙ্গে গোপনে সামরিক চুক্তি সারল যুক্তরাষ্ট্র

গত মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন কাতার সফর করেন। ছবি : সংগৃহীত
গত মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন কাতার সফর করেন। ছবি : সংগৃহীত

কাতারের সঙ্গে গোপনে একটি সামরিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির মাধ্যমে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি আরও ১০ বছর বাড়ানো হয়েছে। তবে এই চুক্তির বিষয়টি কোনো পক্ষই প্রকাশ করেনি। মঙ্গলবার (২ জানুয়ারি) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা এবং চুক্তি সংশ্লিষ্ট আরেকজন কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সিএনএন।

আল উদেইদ বিমান ঘাঁটি কাতারের রাজধানী দোহার দক্ষিণ-পশ্চিমের মরুভূমিতে অবস্থিত। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখানে ১০ হাজারের বেশি মার্কিন সেনা থাকতে পারেন।

মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে দায়িত্বে রয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। আর আফগানিস্তান, ইরান ও মধ্যপ্রাচ্যজুড়ে সেন্ট্রাল কমান্ডের অভিযানের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে আল উদেইদ বিমান ঘাঁটি। এখানে যুক্তরাষ্ট্র ছাড়াও কাতার ও যুক্তরাজ্যের বিমানবাহিনীর সদস্যরা অবস্থান করেন।

গত মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন কাতার সফর করেন। সফরকালে তিনি আল উদেইদ সামরিক ঘাঁটি পরিদর্শন করেন। এ সময় এই সামরিক ঘাঁটিতে খরচ বাড়ানোর জন্য কাতারকে ধন্যবাদ জানান তিনি। তবে সফরকালে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কিছু বলেননি তিনি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনও কিছু প্রকাশ করেনি।

তখন চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা না দিলেও অস্টিন দুই দেশের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক সম্প্রসারণ ও শক্তিশালী করার জন্য আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নেওয়ার কথা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X