কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সুপারসনিক বোমারু বিমান বিধ্বস্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার এলসওয়ার্থ বিমানঘাঁটিতে একটি মার্কিন সুপারসনিক বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমানঘাঁটিতে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। খবর সিবিএস নিউজের।

এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত বোমারু বিমানটি বি-১ শ্রেণির। দুর্ঘটনার সময় এটি প্রশিক্ষণ মিশনে ছিল। এ সময় বিমানে চারজন ক্রু সদস্য ছিলেন। তারা চারজনই বিমান থেকে নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন।

স্বয়ংক্রিয় আবহাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় বিমানঘাঁটি এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে বিরাজ করা ছাড়াও দৃশ্যমানতা কম ছিল। আকাশে মেঘের পরিমাণও কম ছিল।

মার্কিন বি-১ একটি গতানুগতিক সুপারসনিক বোমারু বিমান। ১৯৮০-এর দশকে এই যুদ্ধবিমান মার্কিন বিমানবাহিনীর হাতে দেওয়া হয়। মূলত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন আধিপত্য বজায় রাখতে এবং আফগানিস্তানে খুব কাছ থেকে মার্কিন অভিযানে সহায়তা করতে এসব যুদ্ধবিমান ব্যবহৃত হয়েছে। তবে এই সামরিক বিমান কোনো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে না।

প্রথম দিকে ১০০টির মতো বি-১ বোমারু বিমান তৈরি করা হলেও বর্তমানে ৬০টির কম টেক্সাসের ডাইস বিমানঘাঁটিতে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে,৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কি বলছে অপ্টা?

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১০

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১১

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১২

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৩

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১৪

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১৫

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১৬

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১৭

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৮

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৯

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০
X