কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চীনকে গোপন তথ্য দিয়ে বিপাকে মার্কিন সেনা

মার্কিন যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত
মার্কিন যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

ঘুষের বিনিময়ে চীনের কাছে যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর সামরিক তথ্য পাচারের দায়ে মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তাকে ২৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) তাকে এই কারাদণ্ড দেওয়া হয়। খবর বিবিসির।

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম ওয়েনহেং ঝাও (২৬)। তিনি মার্কিন নৌবাহিনীর নিম্নস্তরের একজন কর্মকর্তা এবং ক্যালিফোর্নিয়ার একটি নৌঘাঁটিতে কর্মরত ছিলেন। গত অক্টোবরে ঘুষের বিনিময়ে চীনা গোয়েন্দাদের কাছে সামরিক তথ্য পাচারের দায়ে তাকে দোষী সাব্যস্ত করেছিলেন আদালত।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ঝাও ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত মার্কিন সামরিক মহড়া, অপারেশনাল অর্ডার ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্পর্কে তথ্য পাচার করেছেন। বিশেষ করে তিনি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন নৌবাহিনীর বড় ধরনের মহড়া এবং জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটির রাডার সিস্টেমের বৈদ্যুতিক চিত্র ও ব্লুপ্রিন্ট সরবরাহ করেছেন। এসব তথ্য পাচারের বিনিময়ে তাকে ১৪ বার ঘুষ দেওয়া হয়েছে। সব মিলিয়ে তিনি ১৪ হাজার ৮৬৬ মার্কিন ডলার ঘুষ গ্রহণ করেছেন।

গত আগস্টে ক্যালিফোর্নিয়া থেকে ঝাওকে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ। এরপর অক্টোবরে তিনি গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হন। আর গতকাল সোমবার ক্যালিফোর্নিয়া জেলা আদালত তাকে ২৭ মাসের কারাদণ্ড দিয়েছেন।

ঝাও চীনে জন্মগ্রহণ করলেও ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে যান। ২০১২ সালে আবেদন করে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন। নাগরিকত্ব গ্রহণের পাঁচ বছর পরে নৌবাহিনীতে যোগদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X