কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৫:০৯ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে বিমানের দরজা উড়ে যাওয়া নিয়ে যা বলছে বোয়িং

উড়ে যাওয়া বিমানের দরজা ও বোয়িংয়ের একটি বিমান। ছবি : সংগৃহীত
উড়ে যাওয়া বিমানের দরজা ও বোয়িংয়ের একটি বিমান। ছবি : সংগৃহীত

চলতি সপ্তাহে সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছিল মাঝ আকাশের বিমানের দরজা উড়ে যাওয়ার ঘটনা। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছে বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। বুধবার (১০ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সিইও ক্যালহুন বিমানের দরজা উড়ে যাওয়ার ঘটনায় দায় স্বীকার করেছেন। তিনি বলেন, আমাদের বড় ভুল হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটি প্রথম বারের মতো বিবৃতিও দিয়েছে।

মাঝ আকাশে দুর্ঘটনায় সময়ে বিমানটি ১৬ হাজার ফুট উচ্চতায় ছিল। পরে বিমানটি পোর্টল্যান্ড বিমানবন্দরে ফিরে গিয়ে জরুরি অবতরণ করে। তবে ওই যাত্রায় ১৭১ জন যাত্রী ও ছয় বিমান ক্রুর সবাই নিরাপদ রয়েছেন। ঘটনার পর থেকে বোয়িং ম্যাক্স ৯ বিমান চালানো বন্ধ করে দেয় আলাস্কা এয়ারলাইন্স।

দুর্ঘটনার পরপরই মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) জানায়, তারা আলাক্সা এয়ারলাইন্সের এ ঘটনার বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। এবার প্রতিষ্ঠানটির সাথে কাজ করার কথা জানিয়েছে বোয়িং।

ক্যালহুন জানান, এনটিএসবি খুবই দক্ষ। তারা একটি সিদ্ধান্তে আসবে। এবার প্রতিটা পদক্ষেপ সম্পূর্ণ স্বচ্ছতার সাথে কাজ করা হবে। ভবিষ্যতে যাতে এমন না ঘটে সেটি নিশ্চিত করা হবে।

এর আগে সোমবার তদন্তকারী দল জানিয়েছে, বিমানের যে টুকরোটি উড়ে গিয়েছিল সেটি সঠিকভাবে লাগানো ছিল না।

বিমানের পরিচালনাকারী প্রতিষ্ঠান আলাস্কা এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, ঘটনার পর তাদের কাছে থাকা সব বোয়িং ম্যাক্স ৯ বিমান খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তথ্যমতে এগুলোর কিছু হার্ডওয়ার আলগা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X