কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ঘরের ভেতরে ঢুকে গুলি, নিহত ৭

রোমিও ন্যান্সি। ছবি : সংগৃহীত
রোমিও ন্যান্সি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের জোলিয়েট এলাকায় বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত হয়েছেন। তাদের হত্যা করার পর হ্যান্ডগানের গুলিতে আত্মহত্যা করেন বন্দুকধারী ব্যক্তিও। খবর এনডিটিভির।

ওই বন্দুকধারী ব্যক্তির নাম রোমিও ন্যান্সি। তার বয়স ২৩ বছর বলে জানিয়েছে মার্কিন পুলিশ।

এক সংবাদ বিবৃতিতে জোলিয়েট পুলিশ বিভাগকে জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজনের লাশ ২২১২ ওয়েস্ট একর রোডের একটি ভবনে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। আর বাকি দুজনের লাশ একই সড়কের আরেকটি ভবন থেকে উদ্ধার করা হয়েছে। দুটি গুলির ঘটনাই স্থানীয় সময় ২১ জানুয়ারি ঘটেছে।

মার্কিন পুলিশ বলছে, তদন্ত শুরুর পর দ্রুতই রোমিও ন্যান্সিকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে পুলিশ। ২১ তারিখের দুটি ঘটনা ছাড়াও তিনি উইল কাউন্টি শেরিফ অফিসের পাশে আরেকজনকে গুলি করে হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থা মার্শালের সদস্যরা টেক্সাসের নাটালিয়া এলাকায় তার খোঁজ পান। এ সময় তাকে ধাওয়া করা হলে টেক্সাসের আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের সদস্যদের সঙ্গে তিনি সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের একপর্যায়ে নিজের হ্যান্ডগান দিয়ে আত্মহত্যা করেন রোমিও ন্যান্সি।

যুক্তরাষ্ট্রে প্রায় সময় এমন গুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় প্রতি বছর বহু মানুষ প্রাণ হারান। এই ধরনের ঘটনা রোধে হিমশিম খাচ্ছে দেশটি। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন সপ্তাহে বন্দুক হামলার শিকার হয়ে ৮৭৫ জনের বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X