কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

এরদোয়ানের হাতে আসছে এফ-১৬ যুদ্ধবিমানের বিশাল বহর  

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

নানা নাটকীয়তা ও দরকষাকষির পর অবশেষে তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-১৬ বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেনের যোগদানের বিষয়ে তুরস্ক সবুজ সংকেত দেওয়ার পরই এই অনুমোদন দিল যুক্তরাষ্ট্র।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের কাছে ৪০টি এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন এফ-১৬ ছাড়াও ৭৯টি তুর্কি এফ-১৬ যুদ্ধবিমানের আধুনিকায়নে কিট দেবে যুক্তরাষ্ট্র। এসব নিয়ে আঙ্কারার সঙ্গে ২ হাজার ৩০০ কোটি ডলারের চুক্তি হয়েছে ওয়াশিংটনের।

এর আগে ২০ মাস ঝুলিয়ে রাখার পর সুইডেনের ন্যাটোতে যোগদানের অনুমোদন দেয় তুরস্ক। মঙ্গলবার (২৩ জানুয়ারি) তুর্কি সংসদে সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে বিল তোলা হলে ২৮৭-৫৫ ভোটে বিলটি পাস হয়। তুর্কি সংসদে বিল পাস হওয়ার পর এতে সই করেছেন প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ান।

রাশিয়ার আগ্রাসনের ভয়ে ২০২২ সালে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আনুষ্ঠানিক আবেদন করে সুইডেন ও ফিনল্যান্ড। গত এপ্রিলে ফিনল্যান্ড সবুজ সংকেত পেলেও তুরস্ক ও হাঙ্গেরির বাধায় সুইডেনের বিষয়টি ঝুলে ছিল।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে নতুন সদস্য যুক্ত করতে হলে আগের সব সদস্য দেশের অনুমোদনের প্রয়োজন হয়। ফলে সদস্য দেশ হিসেবে তুরস্কের অনুমোদন ছাড়া ন্যাটোতে যোগ দিতে পারছিল না সুইডেন। মূলত সুইডেন সন্ত্রাসবাদীদের মদদ দেয়, এমন অভিযোগ তুলে ২০ মাস ধরে দেশটির সদস্যপদ আটকে রেখেছিল আঙ্কারা। এ ছাড়া তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বেশ কয়েকবার বলেছেন, যুক্তরাষ্ট্র এফ-১৬ যুদ্ধবিমান দিলেই সুইডেনকে ন্যাটোতে স্বাগত জানাবে তার দেশ।

মার্কিন সংসদের উচ্চকক্ষ সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান ও ডেমোক্র্যাট সিনেটর বেন কার্ডিন বলেছেন, ন্যাটোতে সুইডেনের যোগদানের অনুমোদনের বিনিময়ে আমি তুরস্কের এফ-১৬ কেনার অনুরোধ অনুমোদন দিয়েছি।

এখন তুরস্ক আপত্তি তুলে নেওয়ায় সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি এককভাবে হাঙ্গেরির ওপর নির্ভর করছে। তবে হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত। হাঙ্গেরির অভিযোগ, সুইডেন তাদের দেশের বিরুদ্ধে বৈরী মনোভাব পোষণ করে। যদিও সম্প্রতি দুই দেশের সম্পর্কে কিছুটা উন্নতির লক্ষণ দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লিন শিটের রেকর্ড গড়ে ও চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রধানমন্ত্রী ও চীনা পানিসম্পদমন্ত্রীর বৈঠক / তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

১০

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১১

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

১২

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

১৩

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১৪

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১৫

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১৬

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৭

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

১৮

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১৯

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

২০
X