কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

২৪ বার কামড়েছে বাইডেনের কুকুর

নিজের কুকুরের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
নিজের কুকুরের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর হোইট হাউসে উঠেছিলেন দুটি কুকুর নিয়ে। তাদেরই একটার নাম কমান্ডার। এই কমান্ডার এতটাই বেপরোয়া যে যখন-তখন, যাকে তাকে কামড়ে বসে। এই কুকুরের হাত থেকে রেহাই পাচ্ছে না যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এজেন্টরাও।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, অন্তত ২৪ বার কামড় দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুর কমান্ডার। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নতুন নথি এ তথ্য প্রকাশ করা হয়েছে।

হোয়াইট হাউসের সিক্রেট সার্ভিসের তথ্য থেকে জানা গেছে, প্রেসিডেন্টের দেহরক্ষীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে বাইডেনের কুকুর। এই জার্মান শেফার্ড এ পর্যন্ত ২৪ বার কামড় দিয়েছে। তথ্য পাওয়ার স্বাধীনতার ভিত্তিতে নথিগুলো প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত অন্তত ২৪ জনকে কামড় দিয়েছে। কখনো সিক্রেট সার্ভিসের সদস্যদের কব্জি, বাহু, কনুই, কোমর, বুক, ঊরু ও কাঁধে কামড় দিয়েছে ক্ষ্যাপাটে এই কুকুর।

গত বছর ২৬ সেপ্টেম্বর রাতে হোয়াইট হাউসের এক নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের এক এজেন্টকে কামড় দিয়েছিল বাইডেনের পোষা কুকুর। তারপর ০৪ অক্টোবরে হোয়াইট হাউসে থেকে সরিয়ে নেওয়া হয় বাইডেনের কুকুরটিকে।

২০২১ সালের ডিসেম্বরে কমান্ডারকে সবার সামনে নিয়ে আসে বাইডেন। তখন তিনি মুখে টেনিস বল নিয়ে কুকুরছানার দৌড়ের একটি ছবি টুইট করেছিলেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘হোয়াইট হাউসে তোমাকে স্বাগতম। মূলত, বাইডেনের দুটি জার্মান শেফার্ড কুকুর আছে। তার অপর কুকুরের নাম মেজর। এই দুটি মধ্যে কমান্ডার বয়সে ছোট। বাইডেনের ভাই জেমস কমান্ডারকে উপহার হিসেবে দিয়েছিলেন। তাকে নিয়েই প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ওঠেন বাইডেন দম্পতি।

একমাত্র ডোনাল্ড ট্রাম্প ছাড়া, আমেরিকার ইতিহাসে প্রায়, সব প্রেসিডেন্টই কোনো না কোনো প্রাণী পালতেন। বিভিন্ন সময়ে আমেরিকার প্রেসিডেন্টের পোষা প্রাণী হিসেবে হোয়াইট হাউসের আঙিনায় পা পড়েছে ঘোড়া, সাপ, পেঁচা এমনকি হাতিরও। দেশটির ২৬তম প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট সাপও পালতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X