কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন আকাশে আবারও গুপ্তচর বেলুন

মার্কিন আকাশে গোয়েন্দাসদৃশ বেলুন। ছবি : সংগৃহীত
মার্কিন আকাশে গোয়েন্দাসদৃশ বেলুন। ছবি : সংগৃহীত

মার্কিন আকাশে আবারও গুপ্তচর বেলুন শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কার উপকূলীয় এলাকায় এটি শনাক্ত হয়েছে। শনিবার (০২ মার্চ) ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কয়েকজন মৎসজীবী বেলুনটি দেখতে পান। এরপর বিষয়টি দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (এফবিআই) অবহিত করা হয়েছে।

ফাইনান্সিয়াল টাইমস জানিয়েছে, কর্মকর্তারা বেলুনের বিষয়ে এখনও কোনো বিবৃতি দেননি। তবে সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, কর্মকর্তারা বেলুনটির বিষয় আসলে কি তা এখনও নিশ্চিত হতে পারেননি। তবে এফবিআই বলছে, এটি বিদেশি দেশগুলোর দ্বারা ব্যবহৃত নজরদারি বেলুনের অনুরূপ।

এর আগে গত সপ্তাহে আলাস্কার আকাশে একটি গোয়েন্দা বেলুন শনাক্ত করা হয়েছিল। এরপর মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমান বেলুনটিকে ধ্বংস করে দিয়েছিল। এরপর আবার শুক্রবার নতুন আরেকটি বেলুন শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মৎসজীবীরা বেলুন দেখে তারা এর ছবি এফবিআইয়ের কাছে পাঠিয়েছে। তবে আসলে এটি গোয়েন্দা বেলুন কিনা তা তারা নিশ্চিত হতে পারেননি।

অন্যদিকে এফবিআই জানিয়েছে, এটি আসলে একটি গোয়েন্দা বেলুন। গত বছর ভার্জিনিয়া অঙ্গরাজ্যে দেখা দেওয়া গোয়েন্দা বেলুনের সঙ্গে মৎস্যজীবীদের পাঠানো বেলুনের সাদৃশ্য রয়েছে।

এফবিআই জানিয়েছে, গোয়েন্দা বেলুনটি চীন পাঠিয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি গত সপ্তাহে ধ্বংস করা বেলুনটি কোথা থেকে এসেছে তাও এখনও স্পষ্ট হতে পারেনি সংস্থাটি।

জানা গেছে, গোয়েন্দা বেলুন সর্ম্পকে ইতোমধ্যে মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বেলুনটি ধ্বংস করে সেটির অবশিষ্টাংশ এফবিআই ল্যাবে পাঠানোর অনুরোধও করেছে সংস্থাটি।

এদিকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ন্যাশনাল আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) এক বিবৃতিতে জানিয়েছে, আমরা বেলুনটি পরীক্ষা করেছে। আমাদের কাছে এটিকে গুপ্তচর মনে হয়নি। সম্ভবত এটি কেউ শখের বসে উড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১০

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১১

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১২

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১৩

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৪

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১৫

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১৬

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১৭

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১৮

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৯

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

২০
X