মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০২:৪৭ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

৯২ বছর বয়সে আবারও বাগদান সারলেন রুপার্ট মারডক

বিখ্যাত ধনকুবের রুপার্ট মারডক। ছবি : সংগৃহীত
বিখ্যাত ধনকুবের রুপার্ট মারডক। ছবি : সংগৃহীত

৯২ বছর বয়সে বাগদান সেরেছেন মিডিয়া টাইকুন খ্যাত রুপার্ট মারডক। এ নিয়ে ষষ্ঠবারের মতো বাগদান সারলেন তিনি। শুক্রবার (০৮ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রুপার্ট মারডক নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে নিজের বাগদান সেরেছেন। তার দলের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বলা হয়েছে, গত কয়েক মাস ধরে তিনি ৬৭ বছর বয়সী এ নারীর সঙ্গে ডেটিং করে করে আসছিলেন। ওই নারীর নাম এলেনা জোকোভা। ধারণা করা হচ্ছে, চলতি বছরে ক্যালিফোর্নিয়ায় মারডকের মোরাগা ভিনেয়ার্ড অ্যান্ড এস্টেটে তাদের বিয়ে হতে পারে। এটি তার ষষ্ঠ বাগদান হলেও পঞ্চম বিয়ে হবে।

আলোচিত এ ধনকুবের গত বছরে ফক্স অ্যান্ড নিউজ করপোরেশনের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তারাই প্রথম বিষয়টি সামনে আনে। আগামী জুনে তাদের বিবাহ অনুষ্ঠান হতে পারে। ইতোমধ্যে অতিথিদের আমন্ত্রণ পত্রও পাঠানো হয়েছে।

এর আগে গেল বছরে সাবেক পুলিশ কর্মকর্তা অ্যান লেসলি স্মিথের সঙ্গে বাগদান বাতিল করেন। ওই বছরের গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে তাদের বিয়ের কথা ছিল। এরপর থেকে জোকোভার সঙ্গে ডেটিংয়ের গুজব ছড়িয়ে পড়েছিল।

আলোচিত এ ধনকুবের ১৯৫০-এর দশকে অস্ট্রেলিয়ায় নিজের কর্মজীবন শুরু করেন। এরপর ১৯৬৯ সালে ব্রিটিশ মিডিয়া কোম্পানি নিউজ অব দ্য ওয়ার্ল্ড এবং দ্য সান কিনে নেন। এরপর নিউইয়র্ক পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নালসহ আরও বেশ কয়েকটি মার্কিন পত্রিকাও কিনে নেন।

১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল ফক্স নিউজ প্রতিষ্ঠা করেন। এরপর ২০১৩ সালে নিউজ করপোরেশনের মাধ্যমে মারডক শত শত স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়া আউটলেটের মালিক বনে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১০

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১১

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১২

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৩

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৫

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৬

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৭

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৮

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৯

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

২০
X