কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৩:৫০ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

বাইডেনের ইফতার দাওয়াত নাকচ করে দিলেন মুসলিম নেতারা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলকে একতরফা অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। হাজার হাজার ফিলিস্তিনি নিহত হলেও এই সহায়তা বন্ধ কিংবা স্থগিত করেনি ওয়াশিংটন। ইসরায়েলকে লোক দেখনো সমালোচনা করলেও তলে তলে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। আর এতেই বাইডেনের ওপর ক্ষুব্ধ মার্কিন মুসলিম সম্প্রদায়। এমনকি পবিত্র রমজান মাসে মুসলিম নেতাদের ইফতারের দাওয়াত দেওয়া হলেও তা নাকচ করে দিয়েছেন তারা। মুসলিম সম্প্রদায়ের নেতারা অংশগ্রহণ না করায় শেষ পর্যন্ত ইফতার আয়োজন বাতিল করতে বাধ্য হয়েছে হোয়াইট হাউস।

গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) এ বিষয়ে জানাশোনা আছে এমন দুজন কর্মকর্তার বরাতে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

নাম প্রকাশ না করার শর্তে আলজাজিরাকে সূত্র দুটি জানিয়েছে, মঙ্গলবার হোয়াইট হাউসে ইফতার আয়োজন করার কথা ছিল। তবে মুসলমান নেতাদের এতে যোগদানের বিষয়ে আগেই সতর্ক করে দেন সম্প্রদায়ের মানুষজন। এ কারণে হোয়াইট হাউসের ইফতার বাতিল করতে হয়েছে।

আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের (সিএআইআর) উপ-পরিচালক এডওয়ার্ড আহমেদ মিচেলও বলেছেন, অনেকে ইফতারে থাকবেন না বলে জানিয়ে দেন। শুরুর দিকে নেতারা যোগ দেওয়ার কথা বললেও শেষে তারা মানা করে দেন। এই জন্য এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

তিনি আলজাজিরাকে বলেন, আমেরিকান মুসলিম সম্প্রদায় স্পষ্ট করে জানিয়ে দেয় যে হোয়াইট হাউস গাজায় ফিলিস্তিনি জনগণকে হত্যা এবং অনাহরে রাখতে ইসরায়েল সরকারকে সহায়তা করছে তাদের সঙ্গে ইফতার করা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য হবে।

গাজা যুদ্ধ নিয়ে বাইডেন প্রশাসনের নীতি ঘিরে ইতিমধ্যে মার্কিন মুসলিমদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। কয়েক মাস পরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তাদের এই ক্ষোভ ব্যালটে বাইডেনের বিপক্ষে কাজ করতে পারে বলেই সতর্ক করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X