মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ১০:৩৪ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১০:৪৮ এএম
অনলাইন সংস্করণ

আদালতে ছিলেন ট্রাম্প, বাইরে নিজ শরীরে আগুন দিলেন যুবক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিজ শরীরে আগুন দিয়ে দগ্ধ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ। ছবি : বিবিসি
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিজ শরীরে আগুন দিয়ে দগ্ধ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ। ছবি : বিবিসি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে বিচারিক কার্যক্রম চলছে। প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হওয়ার ঘটনা এটি। তাই বিশ্ব মিডিয়ার চোখ ছিল এ দিকে। এমন সময় আদালতের বাইরে নিজ শরীরে আগুন দিয়েছেন এক যুবক।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (১৯ এপ্রিল) এ ঘটনা ঘটে। এ সময় আদালতের ভেতরে ছিলে ট্রাম্প। ওই ব্যক্তি সাংবাদিকদের সামনে গিয়ে নিজের শরীরে দাহ্য তরল ঢেলে আগুন দেন।

প্রাথমিক তথ্যে পুলিশ জানায়, সেই ব্যক্তির নাম ম্যাক্সওয়েল অ্যাজারেলো। থাকেন ফ্লোরিডায়। সেখান থেকে নিউইয়র্কে এসে এ কাণ্ড ঘটান। তবে তার বিরুদ্ধে আগের কোনো মামলার রেকর্ড নেই।

তবে তিনি কেন এমন কাজ করেছেন, তা পুলিশ জানাতে পারেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, তার কাছে প্ল্যাকার্ড, বই, লিফলেট ছিল। এ কাজের উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।

পুলিশ আরও জানায়, এই ঘটনায় আদালতের নিরাপত্তা ব্যবস্থার অন্য কোনো সংকট দেখা দেয়নি। কয়েক ঘণ্টা স্থগিত থাকার পর ফের মামলার শুনানি হয়। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফৌজদারি মামলার বিচারকাজ পরিচালনায় ১২ সদস্যের পূর্ণ জুরি গঠন করা হয়েছে। সম্পর্ক গোপন রাখতে পর্নো তারকাকে দেওয়া ঘুষের মামলায় সাবেক এই প্রেসিডেন্ট দোষী নাকি নির্দোষ—আগামী সপ্তাহগুলোতে এই জুরি তা ঠিক করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১০

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১১

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১২

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৩

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৫

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৬

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৭

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৮

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৯

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

২০
X