কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১২:২৭ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানো নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ছবি : সংগৃহীত
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ছবি : সংগৃহীত

সংঘাতের মধ্যে ইউক্রেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ দেওয়ার মানে হলো রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া। তবে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ যুক্তরাষ্ট্র বা ন্যাটোর, কারও জন্য কাম্য নয় বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

গতকাল সোমবার (১৭ জুলাই) এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধ, ন্যাটোতে ইউক্রেনের যোগদান ইত্যাদি বিষয়ে কথা বলেন জ্যাক সুলিভান। তখনই এ মন্তব্য করেন তিনি।

জ্যাক সুলিভান বলেন, ‘ভবিষ্যতে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়া হবে। এ নিয়ে আলোচনার কিছু নেই। কিন্তু এখন ইউক্রেনকে এই সামরিক জোটে যুক্ত করার অর্থ হবে রাশিয়ার সঙ্গে আমাদের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া।’

গত সপ্তাহে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই শীর্ষ সম্মেলন থেকে জানানো হয়, সব শর্ত পূরণ করলেই ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়া হবে। সেই কথা আবারও বলেন সুলিভান। তিনি বলেন, ন্যাটোতে যোগদানের আগে ইউক্রেনকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অন্যতম মিত্র দেশ যুক্তরাষ্ট্র। দেশটির নেতৃত্বে কিয়েভকে সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে পশ্চিমা মিত্ররা। তবে একই সঙ্গে অন্যকে আগ থেকেই রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে না জড়ানোর কথা বলে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা।

ন্যাটোর সংবিধান অনুযায়ী, জোটটির কোনো সদস্য দেশের ওপর হামলার মানে হলো সব দেশের ওপর হামলা। তাই যুদ্ধরত ইউক্রেনকে এখন সদস্যপদ দিলে ন্যাটোর সব দেশকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

১০

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

১১

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

১২

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

১৩

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

১৪

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১৫

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১৭

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১৮

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১৯

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

২০
X