মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

সহায়তা না দিলেও ইরানকে সমবেদনা জানাল যুক্তরাষ্ট্র

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সেটি খুঁজে পেতে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিল ইরান সরকার। কিন্তু যুক্তরাষ্ট্র তাতে সাড়া দেয়নি। পরে রাইসির মৃত্যুতে সমবেদনা ও শোক জানায় যুক্তরাষ্ট্র।

সোমবার ইরানের পক্ষ থেকে সাহায্য চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ওই ব্রিফিংয়েই শোকের বিষয়টিও বলা হয়। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত অন্যদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ইরান নতুন প্রেসিডেন্ট নির্বাচন করলে তার প্রতি সমর্থন থাকবে। ইরানি জনগণ এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য তাদের সংগ্রামের প্রতি যুক্তরাষ্ট্র তার সমর্থন পুনর্নিশ্চিত করবে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকাহত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, একজন ভালো বন্ধুকে হারিয়েছে চীন। শোকবার্তায় তিনি এ কথা বলেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শোকবার্তা পাঠিয়েছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আবদুল্লাহিয়ানসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের খবরে দুঃখ ও শোক প্রকাশ করে বলেন, ইরানকে সহযোগিতা করার জন্য এ মুহূর্তে যা যা প্রয়োজন সব করতে প্রস্তুত রয়েছে রাশিয়া।

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি ও অন্যদের আত্মার মাগফিরাত কামনা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সোমবার (২০ মে) এক শোকবার্তায় তিনি আল্লাহর দরবারে এ দোয়া করেন।

এ ছাড়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্কসহ সারা বিশ্ব রাইসির জন্য শোক প্রকাশ করছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে যেন থমকে গেছেন বিশ্ব নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১০

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১১

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১২

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৩

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৪

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৬

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৭

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৮

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৯

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

২০
X