কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৬:১৭ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে নদীতে ঝাঁপ দিয়ে ঢাবি শিক্ষক নিখোঁজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি ও মলিক্যুলার বায়োলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও পারডু বিশ্ববিদ্যালয়ের পিএচডি গবেষক অনিক পাল। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি ও মলিক্যুলার বায়োলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও পারডু বিশ্ববিদ্যালয়ের পিএচডি গবেষক অনিক পাল। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়া অনিক পাল (৩১) নামের বাংলাদেশি এক পিএইচডি গবেষককে ১৮ দিন পরেও খুঁজে পাওয়া যায়নি। গত ৩ জুলাই ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লাফায়েত এলাকার জন টি মায়ার্স পদচারী সেতু থেকে লাফ দিয়েছিলেন তিনি।

অনিক পশ্চিম লাফায়েতের পারডু বিশ্ববিদ্যালয়ের ডক্টোরিয়াল গবেষক। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমেস্ট্রি ও মলিক্যুলার বায়োলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন।

পশ্চিম লাফায়েত পুলিশের বরাত দিয়ে ‘দ্য লাফায়েত জার্নাল অ্যান্ড কুরিয়ার’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওয়েস্ট লাফায়েত পুলিশ জানিয়েছে, তারা নদীতে একটি যুবককে ঝাঁপ দিতে দেখেছে। তিনি অনিক পাল। এ বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন। এরপর উদ্ধারকর্মী ও পুলিশ সেদিন প্রায় ৯ ঘণ্টা নদীতে এবং তীরে অনুসন্ধান চালায়। কিন্তু পর দিন থেকেই স্বাধীনতা দিবসের সাপ্তাহিক ছুটি পড়ে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ থাকে।

সাত দিন পর আবারও অনুসন্ধান শুরু করা হয়, যা এখনো অব্যাহত রয়েছে। একটি এজেন্সি পদচারী সেতুতে নৌকা দিয়ে নদী তল্লাশি করেছে। তবে কোনো আলামত মেলেনি।

দুই সপ্তাহ আগে পশ্চিম লাফায়েত পুলিশ লেফটেন্যান্ট জন এগার বলেছিলেন, প্রাথমিক অনুসন্ধানের সময় কুকুর ইঙ্গিত করেছিল, কলম্বিয়া স্ট্রিটের স্প্যানের নিচে সেতুর স্তম্ভে নদীর পূর্ব দিকে লগ জ্যামে একটি মৃতদেহ থাকতে পারে। তবে কিছু পাওয়া যায়নি।

পশ্চিম লাফায়েতের পুলিশ বাংলাদেশে অনিক পালের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। পুলিশ অনিককে উদ্ধার প্রচেষ্টার বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X