মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের বিছানায়ও ফিলিস্তিনিদের ভোলেননি চমস্কি

নোয়াম চমস্কি। ছবি : সংগৃহীত
নোয়াম চমস্কি। ছবি : সংগৃহীত

মার্কিন তাত্ত্বিক ভাষাবিজ্ঞানী, শিক্ষাবিদ, দার্শনিক ও সমাজ সমালোচক নোয়াম চমস্কি। বর্তমানে হাসপাতালে শয্যাশয়ী তিনি। এরপরও তিনি ফিলিস্তিনি জনগণের কথা ভোলেননি। বুধবার (১২ জুন) বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন এ দার্শনিক বর্তমানে ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। স্ট্রোকের কারণে তার শারীরিক অবস্থা বেশ গুরুতর। এরপরও হাসপাতালে শুয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন তিনি।

ইসরায়েলি নির্মমতার বিরুদ্ধে বছরের পর বছর ধরে নিজের অবস্থান তুলে ধরছেন নোয়াম চমস্কি। তারা ২০১৫ সাল থেকে ব্রাজিলে বসবাস করে আসছেন। তবে গত বছর জুনে স্ট্রোক করেন তিনি। এরপর থেকে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। জীবনের এমন কঠিন সময়ে এসেও ফিলিস্তিনি জনগণকে তিনি মনে রেখেছেন।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, নোয়াম চমস্কির স্ত্রী ভ্যালেরিয়া চমস্কি জানান, ব্রাজিলের সংবাদপত্রে গাজায় ইসরায়েলে হামলার খবরে চোখ রাখছেন তিনি। উপত্যকায় ইসরায়েলি হামলার ছবি দেখে তিনি বিছানায় নিজের হাত মুষ্টিবদ্ধ করেছেন এবং ক্ষোভ জানিয়েছেন।

অসুস্থ হওয়ার আগে আলজাজিরাকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় ইসরায়েলের অবরোধ ও নৃশংস হামলা এই সময়ের সবচেয়ে বড় অপরাধ।

নোয়াম চমস্কিকে মার্কিন পররাষ্ট্রনীতির একজন সমালোচক হিসেবে বিবেচনা করা হয়। সারা বিশ্বের লাখ লাখ মানুষ তাকে প্রতিবাদ ও স্বাধীনতার প্রতীক হিসেবে দেখেন। রাজনীতি, দর্শন এবং ভাষাবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তার অসামান্য অবদান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১০

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১১

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১২

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৩

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৫

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৬

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৭

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৮

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৯

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

২০
X