বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০২:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ
দুর্নীতির তদন্ত শুরু

ব্যবসায় বাবার প্রভাব খাটান হান্টার বাইডেন

ব্যবসায় বাবার প্রভাব খাটান হান্টার বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

ঘোষণায় গারল্যান্ড জানান, ডেলাওয়ার অঙ্গরাজ্যের শীর্ষ আইন কর্মকর্তা ডেভিড ওয়েইস এই তদন্ত পরিচালনা করবেন। তদন্তকাজের সুবিধার্থে তার কিছু অতিরিক্ত ক্ষমতা প্রদানসহ ‘বিশেষ কৌঁসুলির’ পদমর্যাদা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন গারল্যান্ড। অ্যাটর্নি জেনারেল বলেন, তদন্ত শেষে এ-সংক্রান্ত প্রতিবেদন যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ে জমা দেবেন ওয়েইস। তার সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেবে মন্ত্রণালয়। জো বাইডেনের বড় ছেলে হান্টার বাইডেন একজন ব্যবসায়ী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। হান্টারের বিরুদ্ধে অভিযোগ—ওই আট বছর চীন, ইউক্রেনসহ বিভিন্ন দেশে ব্যবসায়িক নানা চুক্তি ও লেনদেনের ক্ষেত্রে বাবার ভাইস প্রেসিডেন্ট পদের প্রভাব খাটিয়েছেন তিনি।

অভিযোগে বলা হয়েছে, বিদেশি অংশীদারদের সঙ্গে টেলিফোনে আলাপচারিতার সময় অধিকাংশ ক্ষেত্রেই বাবাকে সঙ্গে রাখতেন হান্টার, মাঝে মধ্যে অংশীদারদের সঙ্গে টেলিফোনে কথাও বলতেন যুক্তরাষ্ট্রের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান পার্টির অভিযোগ, ছেলেকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে ইচ্ছাকৃতভাবেই নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট এবং তার ছেলে অবশ্য বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে কর ফাঁকি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা হয়েছিল হান্টার বাইডেনের বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১০

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১৪

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১৫

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১৬

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৭

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১৮

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১৯

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

২০
X