তানিউল করিম জীম
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:৩২ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

ঘাস লাগানোর দিন

ঘাস লাগানোর দিন

ইংরেজিতে যাকে বলে ‘ফডার’, বাংলায় সেটা গবাদি পশুর প্রিয় খাবার ঘাস। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের প্রত্যেক শিক্ষার্থীকে উচ্চফলনশীল ঘাস চাষের প্রশিক্ষণ দেওয়া হয়। এ নিয়ে লিখেছেন বাকৃবি প্রতিনিধি তানিউল করিম জীম

পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মাজিদুল ইসলাম বললেন, আগে প্রাকৃতিক চারণভূমি ছিল। গবাদি পশুর খাবারের অভাব ছিল না। এখন তা কমেছে। বর্ধিত হারে দুধ-মাংস উৎপাদনের স্বার্থে গবাদি পশুর জন্য এখন উচ্চফলনশীল সবুজ ঘাসের আবাদ করতে হয়।

মাজিদুল আরও জানালেন, উচ্চফলনশীল হরেকরকম ঘাস রয়েছে। যেমন—জার্মান, নেপিয়ার, জারা কিংবা পারা। একজন কৃষি বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে একাডেমিক পড়াশোনার সুবাদে আমাদের সুযোগ হয়েছে মাটির সংস্পর্শে আসার। হাতেকলমে শেখার সুযোগ হয়েছে হরেকরকম ঘাস নিয়ে। এর মধ্যে অন্যতম অতি পরিচিত ঘাস হচ্ছে নেপিয়ার ও সুইটঘাস। জলাবদ্ধ স্থান ছাড়া বাংলাদেশের সব জমিতে এমনকি পাহাড়ি ঢাল এবং সমুদ্র তীরবর্তী লোনা জমিতেও নেপিয়ারের চাষ করা যায়। প্রতি হেক্টরে ২৫-২৬ হাজার কাটিং লাগানো যায়।

তিনি বলেন, ‘একাডেমিক শিক্ষার অংশ হিসেবে কীভাবে ঘাস উৎপাদন করতে হয় তা প্রশিক্ষণের মাধ্যমে আমাদের হাতেকলমে শেখানো হয়। ব্যাচের ১৮০ জন মিলে এ প্রশিক্ষণের কাজ করেছি। তিনজন করে প্রায় ৬০টি ছোট ছোট টিমে ভাগ করা হয়েছিল। প্রতি টিমের জন্য ছিল আলাদা প্লট। সেই প্লটের আবার নামও দেওয়া হয়। ঘাস লাগানো থেকে শুরু করে আগাছা ওঠানো, ইউরিয়া সার দেওয়া পর্যন্ত সব কাজ আমরা নিজেরাই করেছি। আমার ৮০ বর্গফুটের প্লটে সুইটঘাস লাগিয়েছি। বাকিরা লাগিয়েছে রেড নেপিয়ার, জারা, সুইটঘাস। আমার প্লটটি ছিল একাডেমিক ভবন থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে পশুপালন অনুষদের পশ্চিম দিকে শাহজালাল পশু পুষ্টি গবেষণা ফিল্ডে।’

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল ঘাসের চারার উৎপাদন কৌশল জানা, বৃদ্ধি ও উৎপাদন হার জানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১০

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

১১

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১২

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৩

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

১৪

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১৫

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

১৭

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

১৮

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

১৯

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

২০
X