বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:৫০ এএম
প্রিন্ট সংস্করণ
সংবাদ সম্মেলন

দুর্নীতির অভিযোগ অস্বীকার বগুড়া পৌর মেয়রের

দুর্নীতির অভিযোগ অস্বীকার বগুড়া পৌর মেয়রের

বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা তার বিরুদ্ধে আনা ৬০ কোটি টাকা দুর্নীতির অভিযোগটি মিথ্যা বলে দাবি করেছেন। একটি সিন্ডিকেট তার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে বলে তিনি জানান। গতকাল শনিবার বগুড়া পৌরসভার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা বলেন, আমার বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ দাখিলকারী এম এ কে আজাদ ওরফে প্রিন্স মাহমুদ মূলত একজন দালাল। দীর্ঘদিন ধরে পৌরসভায় বিভিন্ন ধরনের কাজ করে দেওয়ার নামে পৌর নাগরিকদের কাছে থেকে সে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছিল। তার বিরুদ্ধে অনেক আগে থেকেই অভিযোগ ছিল। শাহিন ট্রেডিং নামীয় একটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন ও পৌরকর পরিশোধ করার জন্য তাদের কাছে থেকে প্রিন্স মাহমুদ ১৭ হাজার টাকা নেয়। এরপর ট্রেড লাইসেন্স ও পৌরকর জমা প্রদান-সংক্রান্ত রশিদে মিডল্যান্ড ব্যাংকের সিল এবং স্বাক্ষর জালিয়াতি করে ধরা পড়ে। এ ব্যাপারে শাহিন ট্রেডিং বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করে। মিডল্যান্ড ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। বাসাবাড়ির নকশা অনুমোদনের ক্ষেত্রেও এম এ কে আজাদ বিভিন্ন নকশার আবেদনে উল্লিখিত রাস্তার পরিবর্তে ভিন্ন রাস্তা প্রদর্শন, অফিসে ঢুকে নথিপত্র ঘাঁটাঘাটি করায় গত বছরের ১৭ এপ্রিল তাকে পৌরসভার প্রকৌশল বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

পরে শাহিন ট্রেডিংয়ের ট্রেড লাইসেন্স ফি ও পৌরকর জমা রশিদে ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করায় চলতি বছরের ৩০ জানুয়ারি পৌরসভায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তার অবাঞ্ছিত হওয়ার বিষয়টি তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে আমার সঙ্গে যোগাযোগ করে এবং বিভিন্ন মাধ্যমে তদবির করে ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ হয়ে সে আমাকে সমাজে হেয়প্রতিপন্ন ও হয়রানি করার উদ্দেশ্যে উল্লিখিত অভিযোগ দাখিল করেছে—যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমাকে রাজনৈতিকভাবে এবং সমাজে হেয়প্রতিপন্ন এবং আমার পরিবারের জন্য সম্মানহানিকর। তাই আমি অভিযোগকারীর বিরুদ্ধে মানহানির মামলাসহ আইনি ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁদলেন ও কাঁদালেন আনোয়ারা

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

ভারত থেকে খামেনির জানাজায় যোগ দিতে যাচ্ছেন যারা

১০

আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

১১

বিআরটিসি বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১

১২

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

১৩

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

১৪

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

১৫

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার এমপি মানসুরার

১৮

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ছাত্রদলের 

১৯

এইচএসসি পরীক্ষা / এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে ছাত্রীসহ আটক ২

২০
X