সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০১:০৩ এএম
প্রিন্ট সংস্করণ
বন্যা পরিস্থিতি

কমছে নদনদীর পানি নিম্নাঞ্চলে স্বস্তি

কমছে নদনদীর পানি নিম্নাঞ্চলে স্বস্তি

কুড়িগ্রামের সব নদনদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। গতকাল শুক্রবার সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ১৩ জুলাই থেকে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়। তবে গত মঙ্গলবার থেকে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি কমতে থাকলেও তিস্তা নদীর পানি কমতে শুরু করে বৃহস্পতিবার বিকেল থেকে। নদনদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় নিম্নাঞ্চলের মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শুক্রবারের তথ্য অনুযায়ী, জেলার সব নদনদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ব্রহ্মপুত্র নদ অববাহিকায় উলিপুর ও চিলমারী উপজেলার বেগমগঞ্জ, সাহেবের আগলা ও নয়ারহাট ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের পানি আগামী দুদিন স্থিতিশীল থেকে ওই ইউনিয়নের চরাঞ্চলগুলোতে সাময়িক প্লাবন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৭ দিন কুড়িগ্রামে বড় কোনো বন্যা হওয়ার সম্ভাবনা নেই।

চিলমারী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে সুখবর। কিন্তু তার ইউনিয়নে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া দরকার। তিনি বলেন, আমার ইউনিয়নের শাখাহাতি, কড়াইবরিশাল, গাজিরপাড়া, মোনতলাজুড়ে ৭ কিলোমিটার এলাকায় ভাঙন।

কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও ব্রহ্মপুত্র নদ অববাহিকার নিম্নাঞ্চলের যাত্রাপুর, সাহেবের আগলা ও বেগমগঞ্জ ইউনিয়নের শতাধিক বসতবাড়ি এখনো বন্যার পানিতে ডুবে আছে। এসব বন্যাকবলিত মানুষ সরকারিভাবে ১০ কেজি করে চাল পেয়েছেন। তাদের জন্য পর্যাপ্ত ত্রাণসামগ্রী প্রয়োজন বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার সকালে হঠাৎ করে তিস্তা নদীর পানি সমতলে ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত করেছিল। তবে বৃহস্পতিবার বিকেল থেকেই তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। বর্তমানে জেলার সব নদনদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে। আগামী সাত দিন কুড়িগ্রামে বড় কোনো বন্যার সম্ভাবনা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

১০

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

১১

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

১২

স্পেনের একাদশ ঘোষণা

১৩

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

১৪

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

১৫

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

১৬

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

১৭

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

১৮

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

১৯

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

২০
X